সরকার গঠনের পাঁচ মাস পর প্রথমবারের মতো জোট শরিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বৈঠকে প্রায় দুই শতাধিক শরিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনা শেষে নেতাদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়েছে।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন পূর্ববর্তী জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে শরিকদের অসন্তোষ ও যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও বিস্তারিত আলাপ হতে পারে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ণ