রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে তারা। এই জয়ের সুবাদে আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটি নিজেদের দখলে নিয়েছে স্পেন।

ফাইনাল জিতে ৩০.২৭ পয়েন্ট অর্জন করেছে স্পেন। বর্তমানে ১৯৯৫.৮৮ পয়েন্ট নিয়ে বিশ্বের এক নম্বর দল এখন লা রোজারা। বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে ছিল তারা। অন্যদিকে, স্পেনের কাছে হেরে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। বর্তমানে আলবিসেলেস্তেদের পয়েন্ট ১৯৭০.৩৭।

বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে চতুর্থ হলেও র‍্যাংকিংয়ের তৃতীয় স্থান ধরে রেখেছে ফ্রান্স। তাদের বর্তমান পয়েন্ট ১৯৪৮.৯৭। আর ফরাসিদের হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো তৃতীয় হওয়া ইংল্যান্ড র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে রয়েছে। ইংলিশদের ঝুলিতে আছে ১৯২২.৮৩ পয়েন্ট।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিলেও ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো (১৮০৩.৯৯ পয়েন্ট), পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৭৮.৩৬ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪ পয়েন্ট) ও মেক্সিকো (১৭৫৪.৩০ পয়েন্ট)।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ

featured Image

দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে তারা। এই জয়ের সুবাদে আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটি নিজেদের দখলে নিয়েছে স্পেন।

ফাইনাল জিতে ৩০.২৭ পয়েন্ট অর্জন করেছে স্পেন। বর্তমানে ১৯৯৫.৮৮ পয়েন্ট নিয়ে বিশ্বের এক নম্বর দল এখন লা রোজারা। বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে ছিল তারা। অন্যদিকে, স্পেনের কাছে হেরে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। বর্তমানে আলবিসেলেস্তেদের পয়েন্ট ১৯৭০.৩৭।

বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে চতুর্থ হলেও র‍্যাংকিংয়ের তৃতীয় স্থান ধরে রেখেছে ফ্রান্স। তাদের বর্তমান পয়েন্ট ১৯৪৮.৯৭। আর ফরাসিদের হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো তৃতীয় হওয়া ইংল্যান্ড র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে রয়েছে। ইংলিশদের ঝুলিতে আছে ১৯২২.৮৩ পয়েন্ট।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিলেও ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো (১৮০৩.৯৯ পয়েন্ট), পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৭৮.৩৬ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪ পয়েন্ট) ও মেক্সিকো (১৭৫৪.৩০ পয়েন্ট)।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x