যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর তিনি বাকিংহাম প্যালেস থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছান।
এর আগে সোমবার দুপুরে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। নিজের বিদায়ী বক্তব্যে তিনি নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যামের সফলতা কামনা করে বলেন, আমি সৌজন্যের সঙ্গে এবং আমাদের অর্জন নিয়ে গর্বিত অবস্থায় বিদায় নিচ্ছি।
ডাউনিং স্ট্রিটে নিজের প্রথম ভাষণের প্রস্তুতির পাশাপাশি বার্নহ্যাম নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। গত চার বছরের মধ্যে যুক্তরাজ্যের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা বার্নহ্যামের মন্ত্রিসভার সদস্যদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ