রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

দিল্লিতে পুলিশের বাধা পেরিয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টি

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দিল্লিতে পুলিশের বাধা পেরিয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টি

ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনেই উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লি। পুলিশের ব্যারিকেড, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের বাধা উপেক্ষা করে সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে গেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) হাজার হাজার সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংসদের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (২০ জুলাই) সকালে সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তর থেকে প্রায় ২০ হাজার ছাত্র-যুবক সংসদ ভবনের অভিমুখে লং মার্চ শুরু করেন। আন্দোলনকারীদের রুখতে দিল্লি পুলিশ পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি শুরু হয়, এতে বেশ কয়েকজন আহত হন।

সংসদ ভবনের দিকে যাওয়ার পথে শ্রমশক্তি ভবনের কাছে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এরপরও আন্দোলনকারীদের একটি অংশ সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। সিজেপি নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ দমনমূলক আচরণ করেছে।

ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে গত মে মাসে ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে সিজেপি গঠন করেন। দলটি সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়া, গত শনিবার অনশনরত প্রখ্যাত জলবায়ু আন্দোলনকর্মী ৫৯ বছর বয়সী সোনম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে ভর্তি করায় আজকের কর্মসূচিতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

দিল্লিতে পুলিশের বাধা পেরিয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টি

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ

featured Image

ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনেই উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লি। পুলিশের ব্যারিকেড, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের বাধা উপেক্ষা করে সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে গেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) হাজার হাজার সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংসদের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (২০ জুলাই) সকালে সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তর থেকে প্রায় ২০ হাজার ছাত্র-যুবক সংসদ ভবনের অভিমুখে লং মার্চ শুরু করেন। আন্দোলনকারীদের রুখতে দিল্লি পুলিশ পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি শুরু হয়, এতে বেশ কয়েকজন আহত হন।

সংসদ ভবনের দিকে যাওয়ার পথে শ্রমশক্তি ভবনের কাছে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এরপরও আন্দোলনকারীদের একটি অংশ সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। সিজেপি নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ দমনমূলক আচরণ করেছে।

ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে গত মে মাসে ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে সিজেপি গঠন করেন। দলটি সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়া, গত শনিবার অনশনরত প্রখ্যাত জলবায়ু আন্দোলনকর্মী ৫৯ বছর বয়সী সোনম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে ভর্তি করায় আজকের কর্মসূচিতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x