দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৭২ জন নতুন রোগী। আজ সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১০৩ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রাম বিভাগে ৫৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২, খুলনা বিভাগে ৪৩, ময়মনসিংহ বিভাগে ২১, রাজশাহী বিভাগে চার এবং রংপুর বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১০ হাজার ৮৫৭ জন। এর মধ্যে কেবল চলতি জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ১৯ জন। এছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক এবং জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ