রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে ঘিরে দর্শকদের 'ভুয়া' স্লোগান, বিতর্ক তুঙ্গে

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে ঘিরে দর্শকদের 'ভুয়া' স্লোগান, বিতর্ক তুঙ্গে
মার্কিন জাতীয় সঙ্গীতের মাঝেই দর্শকরা ট্রাম্পের বিরুদ্ধে ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছিলেন |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের টানটান উত্তেজনার মাঝে বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঠে হাজির হতেই গ্যালারি থেকে তীব্র বিদ্রুপধ্বনি ধেয়ে আসে। দর্শকদের একটি অংশ তাকে লক্ষ্য করে 'ভুয়া ভুয়া' বলে চিৎকার করেন। ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস সোমবার (২০ জুলাই) এই খবর নিশ্চিত করেছে।

ফাইনাল খেলা শুরুর আগে মার্কিন পপ তারকা জেনিফার হাডসন যখন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাইছিলেন, ঠিক তখনই ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে স্টেডিয়ামে এই বিতর্কিত পরিস্থিতির তৈরি হয়। মাঠে আনুষ্ঠানিকতা সেরে ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনো ভিআইপি বক্সে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে যোগ দেন। ঠিক সেই মুহূর্তে স্টেডিয়ামের বিশাল পর্দায় ৭৯ বছর বয়সী ট্রাম্পের মুখ ভেসে উঠতেই গ্যালারি ফুঁসে ওঠে।

সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের লাইভ ব্লগে নিশ্চিত করেছে যে, বড় পর্দায় ট্রাম্প ও মেলানিয়াকে দেখানোর সাথে সাথেই দর্শকরা চিৎকার করে বিদ্রুপধ্বনি দিতে শুরু করেন। জনপ্রিয় স্ট্রিমার 'আইশোস্পিড'-এর লাইভ স্ট্রিমিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও এই দৃশ্য দেখা যায়। ২১ বছর বয়সী স্ট্রিমার আইশোস্পিডকে বেশ অপ্রস্তুত দেখায় এবং তাকে বলতে শোনা যায়, "ওহ, আচ্ছা!"

ফক্স স্পোর্টসের অফিশিয়াল সম্প্রচারেও এই ঘটনা ধরা পড়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে। এই বিদ্রুপধ্বনি শুধু মেটলাইফ স্টেডিয়ামের ভেতরেই সীমাবদ্ধ ছিল না; খেলা দেখার জন্য তৈরি ফ্যান পার্কগুলোতেও একই চিত্র দেখা গেছে। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের ফ্যান পার্ক থেকে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ও মেলানিয়াকে পর্দায় দেখানো মাত্রই সেখানে জড়ো হওয়া শত শত মানুষ ট্রাম্পের বিরুদ্ধে চিৎকার করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নিয়ে চলছে তুমুল আলোচনা, যেখানে কেউ কেউ ট্রাম্পের এই অপমানে আনন্দ প্রকাশ করেছেন। অন্যদিকে, ট্রাম্প সমর্থকদের দাবি, যারা বিদ্রুপধ্বনি দিচ্ছিলেন তারা মূলত স্পেন ও আর্জেন্টিনার সমর্থক ছিলেন। উল্লেখ্য, এই বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ছিলেন প্রধান অতিথি এবং মার্কিন জাতীয় সঙ্গীতের মাঝেই দর্শকরা তার বিরুদ্ধে ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে ঘিরে দর্শকদের 'ভুয়া' স্লোগান, বিতর্ক তুঙ্গে

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x