রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপ হার: মেসির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন স্কালোনি

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপ হার: মেসির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন স্কালোনি
ছবি: সংগৃহীত ও পরিমার্জিত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার জন্য এটিই কি শেষ বিশ্বকাপ—এমন প্রশ্নই এখন ফুটবল অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। তবে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন, জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ মেসির ব্যক্তিগত বিষয়।

ফাইনাল শেষে দ্য অ্যাথলেটিক-কে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, "মেসির এখন ৩৯ বছর। এটা সত্যিই অবিশ্বাস্য। শুরু থেকেই আমার কাছে বিষয়টি পরিষ্কার ছিল—সে যতদিন খেলতে চাইবে, ততদিনই খেলবে।" তিনি আরও যোগ করেন, "দলের সবাই, তার সতীর্থরা এবং আশপাশের মানুষ তাকে সমর্থন করবে। আমার বিশ্বাস, সবাই তার অর্জন নিয়ে গর্বিত। কারণ আমার কাছে সে ইতিহাসের সেরা ফুটবলার।"

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আর স্পেন। ১২০ মিনিট শেষে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল স্পেন।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আর্জেন্টিনার রক্ষণে ভীতি ছড়াতে থাকে স্পেন। ম্যাচের তৃতীয় মিনিটে ইয়ামালের দুটি আক্রমণ এমিলিয়ানো মার্টিনেজ ও আর্জেন্টাইন ডিফেন্ডারদের দ্বারা প্রতিহত হয়। এরপর ১৮তম মিনিটে লামিন ইয়ামাল বক্সে ঢুকে ক্রস বাড়ালেও মার্টিনেজ তা গ্লাভসবন্দী করেন। ৩৮তম মিনিটে মিকেল ওইয়ারাসাবালের দূরপাল্লার শটও আটকাতে খুব একটা বেগ পেতে হয়নি মার্টিনেজকে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপ হার: মেসির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন স্কালোনি

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার জন্য এটিই কি শেষ বিশ্বকাপ—এমন প্রশ্নই এখন ফুটবল অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। তবে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন, জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ মেসির ব্যক্তিগত বিষয়।

ফাইনাল শেষে দ্য অ্যাথলেটিক-কে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, "মেসির এখন ৩৯ বছর। এটা সত্যিই অবিশ্বাস্য। শুরু থেকেই আমার কাছে বিষয়টি পরিষ্কার ছিল—সে যতদিন খেলতে চাইবে, ততদিনই খেলবে।" তিনি আরও যোগ করেন, "দলের সবাই, তার সতীর্থরা এবং আশপাশের মানুষ তাকে সমর্থন করবে। আমার বিশ্বাস, সবাই তার অর্জন নিয়ে গর্বিত। কারণ আমার কাছে সে ইতিহাসের সেরা ফুটবলার।"

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আর স্পেন। ১২০ মিনিট শেষে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল স্পেন।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আর্জেন্টিনার রক্ষণে ভীতি ছড়াতে থাকে স্পেন। ম্যাচের তৃতীয় মিনিটে ইয়ামালের দুটি আক্রমণ এমিলিয়ানো মার্টিনেজ ও আর্জেন্টাইন ডিফেন্ডারদের দ্বারা প্রতিহত হয়। এরপর ১৮তম মিনিটে লামিন ইয়ামাল বক্সে ঢুকে ক্রস বাড়ালেও মার্টিনেজ তা গ্লাভসবন্দী করেন। ৩৮তম মিনিটে মিকেল ওইয়ারাসাবালের দূরপাল্লার শটও আটকাতে খুব একটা বেগ পেতে হয়নি মার্টিনেজকে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x