রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপ ফাইনালে দীর্ঘ বিরতি: আইএফএবি'র নিয়ম লঙ্ঘন, তীব্র বিতর্ক

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপ ফাইনালে দীর্ঘ বিরতি: আইএফএবি'র নিয়ম লঙ্ঘন, তীব্র বিতর্ক
বিশ্বকাপের বিরতির সময়ের প্রদর্শনী |সংগৃহীত

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফএবি'র নিয়ম অনুযায়ী যেখানে বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হওয়ার কথা, সেখানে হাফটাইম শোয়ের কারণে বিরতি চলে ২৭ মিনিট ২২ সেকেন্ড। এই দীর্ঘ বিরতি নিয়ে ফুটবল অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

ফুটবল ৩৬০ডটকম সোমবার (২০ জুলাই) জানিয়েছে, এই জমকালো আয়োজনে অংশ নেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, টেড ল্যাসো, সিসেমি স্ট্রিট ও দ্য মাপেটস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো ও রোনালদো। ফলে ফাইনালের বিরতি আনুষ্ঠানিকভাবেই আইএফএবি'র নির্ধারিত সময়সীমা অতিক্রম করে।

এই দীর্ঘ বিরতিকে "ফুটবলবিরোধী বিকৃতি" বলে মন্তব্য করেছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট–এর প্রধান ফুটবল লেখক মিগুয়েল ডিলেনি। তার মতে, খেলোয়াড়েরা সারা ক্যারিয়ার স্বাভাবিক বিরতিতে অভ্যস্ত থাকে। তাই ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচে সেই ছন্দ ভেঙে দেয়া উচিত নয়।

ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি বিবিসিকে বলেন, “অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার মনে হয়েছে, এটা একেবারেই বাজে ছিল।” ঘানার সাবেক আন্তর্জাতিক কেভিন-প্রিন্স বোয়াটেংও বিরতির সমালোচনা করে জানান, বিরতিটা এতটাই লম্বা ছিল যে খেলোয়াড়েরা পুরোপুরি বিশ্রাম পেয়ে গেছে, যদিও তিনি খুশি যে শেষ পর্যন্ত আবার ফুটবল শুরু হয়েছে।

অনেকেই এই ঘটনার সঙ্গে ম্যারাডোনার এক পুরনো মন্তব্যের মিল খুঁজে পাচ্ছেন। ম্যারাডোনা একসময় বলেছিলেন, আমেরিকানরা বিজ্ঞাপনের জন্য খেলাকে ২৫ মিনিট করে চার ভাগে ভাগ করতে চায়। বিশ্বকাপ ফাইনালের এই দীর্ঘ বিরতি যেন তার সেই 'ভবিষ্যদ্বাণী'কেই স্মরণ করিয়ে দিচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনালে দীর্ঘ বিরতি: আইএফএবি'র নিয়ম লঙ্ঘন, তীব্র বিতর্ক

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ

featured Image

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফএবি'র নিয়ম অনুযায়ী যেখানে বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হওয়ার কথা, সেখানে হাফটাইম শোয়ের কারণে বিরতি চলে ২৭ মিনিট ২২ সেকেন্ড। এই দীর্ঘ বিরতি নিয়ে ফুটবল অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

ফুটবল ৩৬০ডটকম সোমবার (২০ জুলাই) জানিয়েছে, এই জমকালো আয়োজনে অংশ নেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, টেড ল্যাসো, সিসেমি স্ট্রিট ও দ্য মাপেটস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো ও রোনালদো। ফলে ফাইনালের বিরতি আনুষ্ঠানিকভাবেই আইএফএবি'র নির্ধারিত সময়সীমা অতিক্রম করে।

এই দীর্ঘ বিরতিকে "ফুটবলবিরোধী বিকৃতি" বলে মন্তব্য করেছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট–এর প্রধান ফুটবল লেখক মিগুয়েল ডিলেনি। তার মতে, খেলোয়াড়েরা সারা ক্যারিয়ার স্বাভাবিক বিরতিতে অভ্যস্ত থাকে। তাই ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচে সেই ছন্দ ভেঙে দেয়া উচিত নয়।

ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি বিবিসিকে বলেন, “অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার মনে হয়েছে, এটা একেবারেই বাজে ছিল।” ঘানার সাবেক আন্তর্জাতিক কেভিন-প্রিন্স বোয়াটেংও বিরতির সমালোচনা করে জানান, বিরতিটা এতটাই লম্বা ছিল যে খেলোয়াড়েরা পুরোপুরি বিশ্রাম পেয়ে গেছে, যদিও তিনি খুশি যে শেষ পর্যন্ত আবার ফুটবল শুরু হয়েছে।

অনেকেই এই ঘটনার সঙ্গে ম্যারাডোনার এক পুরনো মন্তব্যের মিল খুঁজে পাচ্ছেন। ম্যারাডোনা একসময় বলেছিলেন, আমেরিকানরা বিজ্ঞাপনের জন্য খেলাকে ২৫ মিনিট করে চার ভাগে ভাগ করতে চায়। বিশ্বকাপ ফাইনালের এই দীর্ঘ বিরতি যেন তার সেই 'ভবিষ্যদ্বাণী'কেই স্মরণ করিয়ে দিচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x