বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা শেষ হলেও মাঠের লড়াই যেন শেষ বাঁশির পরও গড়িয়েছে। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও স্পেন অধিনায়ক রদ্রির মাঝে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা সামনে এসেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, ম্যাচ-পূর্বে আয়মেরিক লাপোর্তের করা মন্তব্যের জেরেই রদ্রিকে বিদ্রুপ করেন ওতামেন্দি।
ঘটনার সূত্রপাত অবশ্য ফাইনালের আগেই। মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে স্পেনের ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে আর্জেন্টিনার শারীরিক ফুটবল ও রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘শারীরিক ফুটবল নিয়ে আমার কোনো সমস্যা নেই, যদি রেফারি নিজের কাজ ঠিকভাবে করেন। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে এমন কিছু ঘটনা দেখেছি, যেগুলো শাস্তি ছাড়াই থেকে গেছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচে এমন কিছু হয়েছে, যা ফুটবলে থাকা উচিত নয়।’
লাপোর্তে আরও যোগ করেন, ‘এ ধরনের বিষয় নিয়ন্ত্রণ করা রেফারির দায়িত্ব। নইলে খেলাটা বিশৃঙ্খল হয়ে যাবে। আমরা পুরো টুর্নামেন্টে অপ্রয়োজনীয় ফাউল করিনি। এই ম্যাচেও সেটাই করতে চাই, তবে অনেক কিছুই রেফারিংয়ের ওপর নির্ভর করবে।’
প্রতিবেদন অনুযায়ী, পুরস্কার বিতরণীর আগে দুই দলের খেলোয়াড়রা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। সেই সময় রদ্রি এগিয়ে এলে ওতামেন্দি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কম কথা বলো, বোকা। পুরো সপ্তাহ তোমরা শুধু কান্নাকাটি করেছ। তুমি আর লাপোর্ত দুজনই। সারাক্ষণ রেফারিদের নিয়ে অভিযোগ করেছ। এটা ঠিক হয়নি।’
রদ্রি প্রথমে বিস্মিত হয়ে জানতে চান, ওতামেন্দি ঠিক কী বোঝাতে চাইছেন। জবাবে আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেন, ‘লাপোর্ত কী বলেছে, সেটা দেখোনি?’ এরপর রদ্রি আর বিতর্ক না বাড়িয়ে সেখান থেকে চলে যান বলে জানিয়েছে মার্কা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ