রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপ মঞ্চে রোমেরো-ট্রাম্প বিতর্ক: ইচ্ছাকৃত এড়ানো না ভুল বোঝাবুঝি?

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপ মঞ্চে রোমেরো-ট্রাম্প বিতর্ক: ইচ্ছাকৃত এড়ানো না ভুল বোঝাবুঝি?
ডোনাল্ড ট্রাম্পের সামনে দিয়ে এগিয়ে যান, কিন্তু তার সাথে করমর্দন করেননি ক্রিস্টিয়ান রোমেরো |ইন্টারনেট

আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বিশ্বকাপ ফাইনালের শিরোপা হারানোর হতাশার মাঝেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। ফাইনালের পর পদক বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এড়িয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রানার্সআপ দলের সদস্য হিসেবে পদক নিতে মঞ্চে ওঠেন রোমেরো। ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে পদক গ্রহণ করেন। এরপর ডোনাল্ড ট্রাম্পের সামনে দিয়ে এগিয়ে যান, কিন্তু তার সাথে করমর্দন করেননি।

তবে রোমেরো পরে মঞ্চে থাকা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে ঠিকই শুভেচ্ছা জানান। এই ঘটনা ইচ্ছাকৃত ছিল নাকি কেবলই একটি ভুল বোঝাবুঝি, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা সামনে এসেছে। এক পক্ষের দাবি, রোমেরো ইচ্ছাকৃতভাবেই ট্রাম্পকে উপেক্ষা করেছেন, অন্যদিকে অনেকের মতে এটি ছিল মুহূর্তের বিভ্রান্তি বা অনিচ্ছাকৃত ঘটনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোমেরো বা আর্জেন্টিনা ফুটবল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

অবশ্য শুধু এই ঘটনাই নয়, পুরস্কার বিতরণী মঞ্চে আরো এক কাণ্ডে আলোচনায় উঠে এসেছেন ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে মিলে স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে গিয়ে ট্রাম্প মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে পড়েন।

ট্রফি হস্তান্তরের পরও তিনি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে থাকেন, ফলে স্পেনের শিরোপা উদযাপনের ঐতিহাসিক মুহূর্ত এবং ট্রফি উঁচিয়ে ধরার ছবিতেও ট্রাম্প ফ্রেমবন্দী হন। ইনফান্তিনো তাকে বারবার বলেও সরাতে পারেননি। ট্রাম্পের এই ভূমিকাকে সবাই ভালোভাবে নেয়নি এবং মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারির একাংশ থেকে তাকে ঘিরে দুয়োধ্বনি শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপ মঞ্চে রোমেরো-ট্রাম্প বিতর্ক: ইচ্ছাকৃত এড়ানো না ভুল বোঝাবুঝি?

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ণ

featured Image

আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বিশ্বকাপ ফাইনালের শিরোপা হারানোর হতাশার মাঝেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। ফাইনালের পর পদক বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এড়িয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রানার্সআপ দলের সদস্য হিসেবে পদক নিতে মঞ্চে ওঠেন রোমেরো। ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে পদক গ্রহণ করেন। এরপর ডোনাল্ড ট্রাম্পের সামনে দিয়ে এগিয়ে যান, কিন্তু তার সাথে করমর্দন করেননি।

তবে রোমেরো পরে মঞ্চে থাকা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে ঠিকই শুভেচ্ছা জানান। এই ঘটনা ইচ্ছাকৃত ছিল নাকি কেবলই একটি ভুল বোঝাবুঝি, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা সামনে এসেছে। এক পক্ষের দাবি, রোমেরো ইচ্ছাকৃতভাবেই ট্রাম্পকে উপেক্ষা করেছেন, অন্যদিকে অনেকের মতে এটি ছিল মুহূর্তের বিভ্রান্তি বা অনিচ্ছাকৃত ঘটনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোমেরো বা আর্জেন্টিনা ফুটবল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

অবশ্য শুধু এই ঘটনাই নয়, পুরস্কার বিতরণী মঞ্চে আরো এক কাণ্ডে আলোচনায় উঠে এসেছেন ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে মিলে স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে গিয়ে ট্রাম্প মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে পড়েন।

ট্রফি হস্তান্তরের পরও তিনি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে থাকেন, ফলে স্পেনের শিরোপা উদযাপনের ঐতিহাসিক মুহূর্ত এবং ট্রফি উঁচিয়ে ধরার ছবিতেও ট্রাম্প ফ্রেমবন্দী হন। ইনফান্তিনো তাকে বারবার বলেও সরাতে পারেননি। ট্রাম্পের এই ভূমিকাকে সবাই ভালোভাবে নেয়নি এবং মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারির একাংশ থেকে তাকে ঘিরে দুয়োধ্বনি শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x