২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু ফুটবলপ্রেমীদের আবেগ আর আনন্দের উৎস নয়, এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। ইউকেজি-এর এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের কোটি কোটি মানুষ মেসি, নেইমার, এমবাপ্পে, ইয়ামালের মতো তারকাদের খেলা দেখতে ব্যস্ত থাকায় বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলারের উৎপাদনশীলতা নষ্ট হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে, যেখানে ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ১৭০ কোটি ডলার।
মানবসম্পদ ও কর্মী ব্যবস্থাপনা সফটওয়্যার প্রতিষ্ঠান ইউকেজি জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য কর্মীদের অনুপস্থিতি, অফিসে দেরিতে আসা এবং কাজে মনোযোগ কমে যাওয়াই এই ক্ষতির প্রধান কারণ। বিশেষ করে যুক্তরাষ্ট্র দল ৬ জুলাই শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরদিন, অর্থাৎ ৭ জুলাই মঙ্গলবার দেশটির অফিসগুলোতে কর্মীদের উপস্থিতি হঠাৎ ২৬ শতাংশ কমে যায়।
এই অস্বাভাবিক পরিস্থিতিকে কর্মক্ষেত্র ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম এনভয় 'নকআউট টিউসডে' (Knockout Tuesday) নাম দিয়েছে। সেদিন ক্লায়েন্ট মিটিং, চাকরির সাক্ষাৎকার এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক বৈঠকের সংখ্যা প্রায় ৩২ শতাংশ কমে গিয়েছিল। এই অনুপস্থিতির হার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজন সুপার বোল ফাইনালের পরদিনের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।
তবে যুক্তরাষ্ট্র দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর ধীরে ধীরে অফিসের স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করে। কর্মীদের কাজের ক্ষতি কমাতে এবং আয়োজক শহরগুলোতে অতিরিক্ত যানজট এড়াতে জেপি মরগান চেস, গোল্ডম্যান স্যাকস এবং এসঅ্যান্ডপি-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ম্যাচের দিন কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছিল। এনভয় ধারণা করেছিল, আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের পরদিন অফিসে অনুপস্থিতির হার খুব বেশি বাড়বে না।
ব্লুমবার্গের এক বিশ্লেষণে বলা হয়েছে, বড় কোনো ক্রীড়া বা বিনোদনমূলক আয়োজনের সময় কর্মীদের কাজে প্রভাব পড়ার ঘটনা নতুন নয়। এর আগে অলিম্পিক গেমস কিংবা ২০২৩ সালে ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ সিনেমা মুক্তির সময়ও কর্মক্ষেত্রে পরিবর্তন দেখা গিয়েছিল। তবে ২০২৬ বিশ্বকাপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ অর্থনৈতিক উৎপাদনশীলতা কমেছে, তা সাম্প্রতিক সময়ের বড় বৈশ্বিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ণ