রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মেসিকে ছাপিয়ে বিশ্বরেকর্ড এমবাপ্পের, জিতলেন টানা দুই গোল্ডেন বুট

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মেসিকে ছাপিয়ে বিশ্বরেকর্ড এমবাপ্পের, জিতলেন টানা দুই গোল্ডেন বুট
কিলিয়ান এমবাপ্পে |সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে মেসির স্বপ্নভঙ্গের রাতে অনন্য উচ্চতায় পৌঁছালেন কিলিয়ান এমবাপ্পে। মেটলাইফ স্টেডিয়ামে গোলশূন্য থেকে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে।

এবারের আসরে আট ম্যাচে ১০ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন এমবাপ্পে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই আসরে গোল্ডেন বুট জয়ের নজির গড়লেন এই ফরাসি তারকা।

১৯৭০ সালে জার্ড মুলারের পর প্রথম খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে দুই অঙ্কের গোলের মাইলফলক স্পর্শ করলেন এমবাপ্পে। এছাড়া ১০ গোল ও ৪ অ্যাসিস্ট মিলিয়ে এবারের আসরে মোট ১৪ গোলে অবদান রেখেছেন তিনি, যা আধুনিক ফুটবলে এক আসরে সর্বোচ্চ।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এমবাপ্পের নাম। ২২ ম্যাচে ২২ গোল নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ৩৪ ম্যাচে ২১ গোল করা মেসিকে। তবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোল সংগ্রহের তালিকায় এখনো এগিয়ে আছেন সান্দর কোচিশ ও জুস্ত ফঁতেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

মেসিকে ছাপিয়ে বিশ্বরেকর্ড এমবাপ্পের, জিতলেন টানা দুই গোল্ডেন বুট

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ণ

featured Image

বিশ্বকাপ ফাইনালে মেসির স্বপ্নভঙ্গের রাতে অনন্য উচ্চতায় পৌঁছালেন কিলিয়ান এমবাপ্পে। মেটলাইফ স্টেডিয়ামে গোলশূন্য থেকে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে।

এবারের আসরে আট ম্যাচে ১০ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন এমবাপ্পে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই আসরে গোল্ডেন বুট জয়ের নজির গড়লেন এই ফরাসি তারকা।

১৯৭০ সালে জার্ড মুলারের পর প্রথম খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে দুই অঙ্কের গোলের মাইলফলক স্পর্শ করলেন এমবাপ্পে। এছাড়া ১০ গোল ও ৪ অ্যাসিস্ট মিলিয়ে এবারের আসরে মোট ১৪ গোলে অবদান রেখেছেন তিনি, যা আধুনিক ফুটবলে এক আসরে সর্বোচ্চ।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এমবাপ্পের নাম। ২২ ম্যাচে ২২ গোল নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ৩৪ ম্যাচে ২১ গোল করা মেসিকে। তবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোল সংগ্রহের তালিকায় এখনো এগিয়ে আছেন সান্দর কোচিশ ও জুস্ত ফঁতেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x