রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নিক-প্রিয়াঙ্কার বাগদানের স্মৃতি, 'ভারানাসি'র মন্দাকিনী রূপে প্রিয়াঙ্কা

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নিক-প্রিয়াঙ্কার বাগদানের স্মৃতি, 'ভারানাসি'র মন্দাকিনী রূপে প্রিয়াঙ্কা
নিকের পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলে, এজন্য আমি কৃতজ্ঞ।

মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাস সম্প্রতি স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাদের বাগদানের আট বছর পূর্তি উদযাপন করেছেন। এই বিশেষ দিনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অপ্রকাশিত ছবি প্রকাশ করেন। ছবিটি পোস্ট করে নিক লিখেছেন, "৮ বছর আগে সে ‘হ্যাঁ’ বলেছিল।"

২০১৮ সালে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে জাঁকজমকপূর্ণ আয়োজনে নিক ও প্রিয়াঙ্কা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। এর আগে প্রিয়াঙ্কার জন্মদিনেও নিক একটি ভিডিও পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, যেখানে নৌভ্রমণের সময় অভিনেত্রীকে ক্যামেরার দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা যায়। সেই পোস্টের ক্যাপশনে নিক লিখেছিলেন, ‘আমার ভালোবাসা’।

এদিকে, প্রিয়াঙ্কার জন্মদিনেই পরিচালক এস এস রাজামৌলি তার আসন্ন চলচ্চিত্র ‘ভারানাসি’ থেকে অভিনেত্রীর নতুন লুক প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত দুটি স্থিরচিত্রে প্রিয়াঙ্কাকে তার ‘মন্দাকিনী’ চরিত্রে দেখা যায়। ছবির সঙ্গে রাজামৌলি লেখেন, "হাসলে তার মধ্যে ফুটে ওঠে মাধুর্য, আর না হাসলে জ্বলে ওঠে আগুন। এ হলেন মন্দাকিনী।"

জানা গেছে, অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ‘ভারানাসি’ ছবির নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। গত জুনে ফ্রান্সের অ্যানেসি অ্যানিমেশন ফেস্টিভ্যালে ছবিটির প্রথম ঝলক প্রকাশের পাশাপাশি নির্মাণ অগ্রগতির তথ্যও জানান রাজামৌলি। মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে এই সিনেমায় 'মন্দাকিনী' চরিত্রে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আগামী ৭ এপ্রিল ২০২৭ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নিক-প্রিয়াঙ্কার বাগদানের স্মৃতি, 'ভারানাসি'র মন্দাকিনী রূপে প্রিয়াঙ্কা

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ণ

featured Image

মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাস সম্প্রতি স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাদের বাগদানের আট বছর পূর্তি উদযাপন করেছেন। এই বিশেষ দিনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অপ্রকাশিত ছবি প্রকাশ করেন। ছবিটি পোস্ট করে নিক লিখেছেন, "৮ বছর আগে সে ‘হ্যাঁ’ বলেছিল।"

২০১৮ সালে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে জাঁকজমকপূর্ণ আয়োজনে নিক ও প্রিয়াঙ্কা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। এর আগে প্রিয়াঙ্কার জন্মদিনেও নিক একটি ভিডিও পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, যেখানে নৌভ্রমণের সময় অভিনেত্রীকে ক্যামেরার দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা যায়। সেই পোস্টের ক্যাপশনে নিক লিখেছিলেন, ‘আমার ভালোবাসা’।

এদিকে, প্রিয়াঙ্কার জন্মদিনেই পরিচালক এস এস রাজামৌলি তার আসন্ন চলচ্চিত্র ‘ভারানাসি’ থেকে অভিনেত্রীর নতুন লুক প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত দুটি স্থিরচিত্রে প্রিয়াঙ্কাকে তার ‘মন্দাকিনী’ চরিত্রে দেখা যায়। ছবির সঙ্গে রাজামৌলি লেখেন, "হাসলে তার মধ্যে ফুটে ওঠে মাধুর্য, আর না হাসলে জ্বলে ওঠে আগুন। এ হলেন মন্দাকিনী।"

জানা গেছে, অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ‘ভারানাসি’ ছবির নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। গত জুনে ফ্রান্সের অ্যানেসি অ্যানিমেশন ফেস্টিভ্যালে ছবিটির প্রথম ঝলক প্রকাশের পাশাপাশি নির্মাণ অগ্রগতির তথ্যও জানান রাজামৌলি। মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে এই সিনেমায় 'মন্দাকিনী' চরিত্রে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আগামী ৭ এপ্রিল ২০২৭ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x