রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপ ফাইনালে রদ্রিকে কী বলেছিলেন ওতামেন্দি?

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপ ফাইনালে রদ্রিকে কী বলেছিলেন ওতামেন্দি?
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। নিউ ইয়র্কে ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। ভিডিও ফুটেজে দেখা যায়, আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও লিসান্দ্রো মার্তিনেস স্পেনের খেলোয়াড়দের ধাক্কা দিচ্ছেন।

এই উত্তপ্ত পরিস্থিতিতে আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে ওতামেন্দিকে বলতে শোনা যায়, সারা সপ্তাহ রেফারিদের নিয়ে কান্নাকাটি করেছ, বোকা। তুমি আর লাপোর্ত—দুজনই। এটা ঠিক নয়। রদ্রি তখন শান্তভাবে উত্তর দেন যে তিনি ওতামেন্দিকে সম্মান করেন, তবে এতে উত্তেজনা কমেনি।

পরিস্থিতি শান্ত করতে স্পেনের ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল দুই খেলোয়াড়ের মাঝে এসে তাদের আলাদা করার চেষ্টা করেন। মূলত বিশ্বকাপের আগে স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক লাপোর্ত গণমাধ্যমে অভিযোগ করেছিলেন যে, আর্জেন্টিনার খেলোয়াড়দের কঠোর ট্যাকল ও আচরণ রেফারিরা যথাযথভাবে বিচার করছেন না। এই ঘটনার পর ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনালে রদ্রিকে কী বলেছিলেন ওতামেন্দি?

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ণ

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। নিউ ইয়র্কে ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। ভিডিও ফুটেজে দেখা যায়, আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও লিসান্দ্রো মার্তিনেস স্পেনের খেলোয়াড়দের ধাক্কা দিচ্ছেন।

এই উত্তপ্ত পরিস্থিতিতে আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে ওতামেন্দিকে বলতে শোনা যায়, সারা সপ্তাহ রেফারিদের নিয়ে কান্নাকাটি করেছ, বোকা। তুমি আর লাপোর্ত—দুজনই। এটা ঠিক নয়। রদ্রি তখন শান্তভাবে উত্তর দেন যে তিনি ওতামেন্দিকে সম্মান করেন, তবে এতে উত্তেজনা কমেনি।

পরিস্থিতি শান্ত করতে স্পেনের ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল দুই খেলোয়াড়ের মাঝে এসে তাদের আলাদা করার চেষ্টা করেন। মূলত বিশ্বকাপের আগে স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক লাপোর্ত গণমাধ্যমে অভিযোগ করেছিলেন যে, আর্জেন্টিনার খেলোয়াড়দের কঠোর ট্যাকল ও আচরণ রেফারিরা যথাযথভাবে বিচার করছেন না। এই ঘটনার পর ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x