রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ইরাকে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ইরাকে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরাকে ইরানের হামলায় এক মার্কিন সেনা নিহত এবং আরও একজন আহত হয়েছেন। গত ১৮ জুলাই শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ভূপাতিত একটি ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় নিহত মার্কিন নাগরিকের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণার পর এই সংখ্যা নিশ্চিত করা হয়। এছাড়া জর্ডানের ওই ঘাঁটিতে অজ্ঞাত ব্যক্তির মানবদেহের অবশিষ্টাংশ পাওয়া গেছে যার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পাল্টাপাল্টি হামলায় গত তিন সপ্তাহে ইরানে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সোমবার স্থানীয় সময় রাত আড়াইটা থেকে টানা নবম রাতের মতো ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। জবাবে তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ইরাকে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ণ

featured Image

ইরাকে ইরানের হামলায় এক মার্কিন সেনা নিহত এবং আরও একজন আহত হয়েছেন। গত ১৮ জুলাই শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ভূপাতিত একটি ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় নিহত মার্কিন নাগরিকের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণার পর এই সংখ্যা নিশ্চিত করা হয়। এছাড়া জর্ডানের ওই ঘাঁটিতে অজ্ঞাত ব্যক্তির মানবদেহের অবশিষ্টাংশ পাওয়া গেছে যার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পাল্টাপাল্টি হামলায় গত তিন সপ্তাহে ইরানে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সোমবার স্থানীয় সময় রাত আড়াইটা থেকে টানা নবম রাতের মতো ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। জবাবে তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x