রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

যুগপৎ শরিক নেতাদের যমুনায় নৈশভোজে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

যুগপৎ শরিক নেতাদের যমুনায় নৈশভোজে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইতোমধ্যে তাদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

আতিকুর রহমান আরও জানান, অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এটিই শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

যুগপৎ শরিক নেতাদের যমুনায় নৈশভোজে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ণ

featured Image

ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইতোমধ্যে তাদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

আতিকুর রহমান আরও জানান, অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এটিই শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x