রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

১২ কোটির আসনেও বাধা, ফিফার বিরুদ্ধে ক্ষোভ

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

১২ কোটির আসনেও বাধা, ফিফার বিরুদ্ধে ক্ষোভ
প্রায় ১২ কোটি টাকা মূল্যের বিশেষ আসন নিয়েও ভালোভাবে খেলা দেখতে পারেনি দর্শকরা। সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল স্পেন। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মহারণ দেখার জন্য ফিফার অফিশিয়াল হসপিটালিটি পার্টনার ‘অন লোকেশন’ বিশেষ ‘অন-দ্য-পিচ’ আসনের ব্যবস্থা করেছিল। প্রতিটি আসনের মূল্য ছিল ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার সমান।

ম্যাচ শুরুর আগে এই আসনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, আসনের সামনে থাকা কাচের নিরাপত্তা বেষ্টনী এবং মাঠের ধারে থাকা ফটোগ্রাফারদের কারণে দর্শকদের দৃষ্টিসীমা আংশিকভাবে বাধাগ্রস্ত হচ্ছিল।

বিপুল অর্থ খরচ করেও খেলা দেখার উপযুক্ত পরিবেশ না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে একে ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অথচ হতাশাজনক অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

১২ কোটির আসনেও বাধা, ফিফার বিরুদ্ধে ক্ষোভ

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ণ

featured Image

২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল স্পেন। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মহারণ দেখার জন্য ফিফার অফিশিয়াল হসপিটালিটি পার্টনার ‘অন লোকেশন’ বিশেষ ‘অন-দ্য-পিচ’ আসনের ব্যবস্থা করেছিল। প্রতিটি আসনের মূল্য ছিল ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার সমান।

ম্যাচ শুরুর আগে এই আসনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, আসনের সামনে থাকা কাচের নিরাপত্তা বেষ্টনী এবং মাঠের ধারে থাকা ফটোগ্রাফারদের কারণে দর্শকদের দৃষ্টিসীমা আংশিকভাবে বাধাগ্রস্ত হচ্ছিল।

বিপুল অর্থ খরচ করেও খেলা দেখার উপযুক্ত পরিবেশ না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে একে ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অথচ হতাশাজনক অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x