লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের ২০২৬-২৭ সেশনের জন্য নতুন পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। সংগঠনের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন মো. আবুল হাসান এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন ইঞ্জি. মো. আশফাক হোসেন আকন্দ। এছাড়া ট্রেজারার হিসেবে মনোনীত হয়েছেন লায়ন ইঞ্জি. আরিফুর রহমান সোহেল।
গত শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপারসন লায়ন মো. নজরুল ইসলাম। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ক্লাবের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
দায়িত্ব গ্রহণের পর নতুন নেতৃত্ব সদস্যদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সেবামূলক কাজকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। নবগঠিত এই কমিটিতে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে শেখ কামাল পাটোয়ারীসহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। সভায় উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ