রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ছবি: সংগৃহীত

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার ১৯ জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় ক্যাম্প আল-আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডারও এই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে।

গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার জবাবেই তেহরান এই পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে দাবি করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিভিন্ন সামরিক ঘাঁটিতে ইরান আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ

featured Image

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার ১৯ জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় ক্যাম্প আল-আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডারও এই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে।

গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার জবাবেই তেহরান এই পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে দাবি করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিভিন্ন সামরিক ঘাঁটিতে ইরান আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x