২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ফিফার পুরস্কার কাঠামো অনুযায়ী, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে স্পেন পাচ্ছে প্রায় ৪৮১ কোটি টাকা। অন্যদিকে, রানার্সআপ হওয়া আর্জেন্টিনা পাচ্ছে প্রায় ৩১৭ কোটি টাকা।
এবারের আসরের মোট পুরস্কারের পরিমাণ প্রায় ৬ হাজার ২৫৮ কোটি টাকা, যা গতবারের তুলনায় দ্বিগুণ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পুরস্কারের পার্থক্য প্রায় ১৬৪ কোটি টাকা। এই আসরে অংশগ্রহণকারী ৪৮টি দেশের প্রতিটিই নির্দিষ্ট অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছে।
তালিকায় তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে প্রায় ২৭৯ কোটি টাকা এবং চতুর্থ স্থান অর্জনকারী ফ্রান্স পেয়েছে প্রায় ২৬০ কোটি টাকা। ফিফার নিয়ম অনুযায়ী এই অর্থ সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো হবে, যা পরবর্তীতে খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে বণ্টন এবং ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ