রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু
নিহত নুর নবী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নুর নবী (২৫) নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত নুর নবী বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকার সাতগড়িয়া পাড়ার বাসিন্দা নুরুচ্ছফার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক বছর চার মাস বয়সী এক পুত্র সন্তানের জনক ছিলেন।

এর আগে গত ১৬ জুলাই রাতে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. দিদার (৩২) ও নুরুল আলম (৩৫) নামের আরও দুই শ্রমিক মারা যান। গত ১৬ জুলাই বেলা ১১টার দিকে কারখানায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ণ

featured Image

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নুর নবী (২৫) নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত নুর নবী বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকার সাতগড়িয়া পাড়ার বাসিন্দা নুরুচ্ছফার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক বছর চার মাস বয়সী এক পুত্র সন্তানের জনক ছিলেন।

এর আগে গত ১৬ জুলাই রাতে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. দিদার (৩২) ও নুরুল আলম (৩৫) নামের আরও দুই শ্রমিক মারা যান। গত ১৬ জুলাই বেলা ১১টার দিকে কারখানায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x