নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল দেখতে বিশ্বের নানা প্রান্তের তারকা ও রাষ্ট্রনেতারা উপস্থিত থাকলেও গ্যালারিতে দেখা যায়নি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইকে। এর পেছনে রয়েছে এক অদ্ভুত কুসংস্কার। আর্জেন্টাইন ফুটবল সংস্কৃতিতে বিশ্বাস রয়েছে যে, জয়ের ধারায় থাকা দলের ম্যাচ দেখার স্থান বা সঙ্গী পরিবর্তন করলে সৌভাগ্য নষ্ট হতে পারে।
এই বিশ্বাস থেকেই বিশ্বকাপজুড়ে প্রতিটি ম্যাচ একই জায়গায় এবং একই মানুষদের সঙ্গে দেখেছেন মাইলেই। সেই রুটিন না ভেঙে তিনি নিউইয়র্কে না গিয়ে বুয়েনস আইরেসের সরকারি বাসভবন কুইন্তা দে অলিভোসে বসেই টেলিভিশনে খেলা উপভোগ করছেন। সেখানে তার সঙ্গে রয়েছেন ঘনিষ্ঠ উপদেষ্টা ও স্টাফ সদস্যরা।
আর্জেন্টিনার রাজনীতিতে 'মুফা' বা দুর্ভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত হওয়ার ভয়ও এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালের ফাইনালে আলবার্তো ফার্নান্দেস এবং ২০১৪ সালের ফাইনালে ক্রিস্টিনা ফার্নান্দেস দে কির্শনারও মাঠে উপস্থিত ছিলেন না। মাইলেইর দৃঢ় বিশ্বাস, আগের পরিবেশ বজায় রাখলেই দলের জন্য সৌভাগ্য বয়ে আসবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ