রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের বার্ষিক আয় ও ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছে। রোববার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইসি সচিবালয়ে গিয়ে এই প্রতিবেদন হস্তান্তর করেন।

দলের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। বর্তমানে দলটির তহবিলে উদ্বৃত্ত হিসেবে ৬ কোটি ৭ লাখ টাকা জমা রয়েছে।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন। তারা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের কাছে এই অডিট রিপোর্ট জমা দেন।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। পরপর তিন বছর এই হিসাব জমা দিতে ব্যর্থ হলে দলের নিবন্ধন বাতিলের আইনি বিধান রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের বার্ষিক আয় ও ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছে। রোববার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইসি সচিবালয়ে গিয়ে এই প্রতিবেদন হস্তান্তর করেন।

দলের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। বর্তমানে দলটির তহবিলে উদ্বৃত্ত হিসেবে ৬ কোটি ৭ লাখ টাকা জমা রয়েছে।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন। তারা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের কাছে এই অডিট রিপোর্ট জমা দেন।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। পরপর তিন বছর এই হিসাব জমা দিতে ব্যর্থ হলে দলের নিবন্ধন বাতিলের আইনি বিধান রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x