রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

২১টি নতুন বোয়িং উড়োজাহাজ কিনছে ইউএস-বাংলা এয়ারলাইনস

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

২১টি নতুন বোয়িং উড়োজাহাজ কিনছে ইউএস-বাংলা এয়ারলাইনস
ছবি: সংগৃহীত

বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ২০২৭ সালের মধ্যে তাদের বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। রোববার সন্ধ্যায় কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১২ বছর পূর্তি উপলক্ষে এই ঘোষণা দেওয়া হয়।

ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নতুন বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ এনজি মডেলের উড়োজাহাজ থাকবে। আধুনিক প্রযুক্তি নির্ভর এই বিমানগুলো জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হবে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে সংস্থাটির বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে, যা দিয়ে প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট পরিচালনা করা হয়। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পাশাপাশি কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কাঠমান্ডু, কলম্বো, হংকং এবং মালয়েশিয়ার জোহর বাহরু ও পেনাং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

২১টি নতুন বোয়িং উড়োজাহাজ কিনছে ইউএস-বাংলা এয়ারলাইনস

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ণ

featured Image

বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ২০২৭ সালের মধ্যে তাদের বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। রোববার সন্ধ্যায় কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১২ বছর পূর্তি উপলক্ষে এই ঘোষণা দেওয়া হয়।

ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নতুন বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ এনজি মডেলের উড়োজাহাজ থাকবে। আধুনিক প্রযুক্তি নির্ভর এই বিমানগুলো জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হবে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে সংস্থাটির বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে, যা দিয়ে প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট পরিচালনা করা হয়। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পাশাপাশি কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কাঠমান্ডু, কলম্বো, হংকং এবং মালয়েশিয়ার জোহর বাহরু ও পেনাং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x