রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

গোলশূন্য প্রথমার্ধ: ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই আর্জেন্টিনা-স্পেনের

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গোলশূন্য প্রথমার্ধ: ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই আর্জেন্টিনা-স্পেনের

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। নিজেদের ইতিহাসে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা, অন্যদিকে ১৬ বছর পর বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার অপেক্ষায় স্পেন। ম্যাচটি উপভোগ করতে নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। খেলার শুরু থেকেই স্পেন বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রেখেছে। পঞ্চম মিনিটে ইয়ামালের একটি শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিরতির আগে চোটের কারণে লিসান্দ্রো মার্তিনেজ মাঠ ছাড়লে তার জায়গায় নামেন নিকলাস ওতামেন্দি।

আর্জেন্টিনা তাদের একাদশে তিনটি পরিবর্তন এনে মাঠে নেমেছে। রদ্রিগো দে পল, গঞ্জালো মন্তিয়েল এবং নিকোলাস গঞ্জালেস আজ শুরুর একাদশে জায়গা পেয়েছেন। অন্যদিকে, স্পেন তাদের অপরিবর্তিত একাদশ নিয়েই ফাইনাল খেলছে। মাঝমাঠের নিয়ন্ত্রণে স্পেন এগিয়ে থাকলেও প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

গোলশূন্য প্রথমার্ধ: ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই আর্জেন্টিনা-স্পেনের

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ

featured Image

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। নিজেদের ইতিহাসে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা, অন্যদিকে ১৬ বছর পর বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার অপেক্ষায় স্পেন। ম্যাচটি উপভোগ করতে নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। খেলার শুরু থেকেই স্পেন বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রেখেছে। পঞ্চম মিনিটে ইয়ামালের একটি শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিরতির আগে চোটের কারণে লিসান্দ্রো মার্তিনেজ মাঠ ছাড়লে তার জায়গায় নামেন নিকলাস ওতামেন্দি।

আর্জেন্টিনা তাদের একাদশে তিনটি পরিবর্তন এনে মাঠে নেমেছে। রদ্রিগো দে পল, গঞ্জালো মন্তিয়েল এবং নিকোলাস গঞ্জালেস আজ শুরুর একাদশে জায়গা পেয়েছেন। অন্যদিকে, স্পেন তাদের অপরিবর্তিত একাদশ নিয়েই ফাইনাল খেলছে। মাঝমাঠের নিয়ন্ত্রণে স্পেন এগিয়ে থাকলেও প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x