রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপ ফাইনাল: কেরালায় ছুটি, পশ্চিমবঙ্গেও বিশেষ ছাড়

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপ ফাইনাল: কেরালায় ছুটি, পশ্চিমবঙ্গেও বিশেষ ছাড়

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ভারতের দুই রাজ্য কেরালা ও পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই মহারণ গভীর রাতে শুরু হওয়ায় কেরালায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গেও মর্নিং স্কুলগুলোর জন্য ছুটি বা উপস্থিতির নিয়ম শিথিল করার অনুমতি দেওয়া হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের নির্দেশে রাজ্যের স্কুল, কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়। তবে রাজ্য প্রশাসন জানিয়েছে, আগে থেকে নির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়েই অনুষ্ঠিত হবে।

কেরালার এই সিদ্ধান্তের পরপরই পশ্চিমবঙ্গের বিকাশ ভবন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ১২টা ৩০ মিনিটে স্পেন-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল শুরু হবে। খেলাটি গভীর রাত পর্যন্ত চলার কারণে মর্নিং স্কুলগুলো চাইলে শিক্ষার্থীদের উপস্থিতির নিয়ম শিথিল করতে বা সম্পূর্ণ ছুটি ঘোষণা করতে পারবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনাল: কেরালায় ছুটি, পশ্চিমবঙ্গেও বিশেষ ছাড়

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ

featured Image

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ভারতের দুই রাজ্য কেরালা ও পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই মহারণ গভীর রাতে শুরু হওয়ায় কেরালায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গেও মর্নিং স্কুলগুলোর জন্য ছুটি বা উপস্থিতির নিয়ম শিথিল করার অনুমতি দেওয়া হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের নির্দেশে রাজ্যের স্কুল, কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়। তবে রাজ্য প্রশাসন জানিয়েছে, আগে থেকে নির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়েই অনুষ্ঠিত হবে।

কেরালার এই সিদ্ধান্তের পরপরই পশ্চিমবঙ্গের বিকাশ ভবন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ১২টা ৩০ মিনিটে স্পেন-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল শুরু হবে। খেলাটি গভীর রাত পর্যন্ত চলার কারণে মর্নিং স্কুলগুলো চাইলে শিক্ষার্থীদের উপস্থিতির নিয়ম শিথিল করতে বা সম্পূর্ণ ছুটি ঘোষণা করতে পারবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x