রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে তুঙ্গে বিতর্ক

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে তুঙ্গে বিতর্ক
টিকিট নিয়ে অসন্তোষ দেখা গেছে। সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালের মহারণ শুরুর আগে ফিফার টিকিটনীতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিকের তথ্য অনুযায়ী, ফাইনালের একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭৫১ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, এই টিকিটের দাম কোভিড-পরবর্তী সময়ের সব সুপার বোল এবং নিউ ইয়র্কের এনবিএ ফাইনাল ম্যাচের টিকিটের মূল্যকেও ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হিসেবে চিহ্নিত হচ্ছে এই ফাইনাল ম্যাচটি।

টিকিটের এই অস্বাভাবিক মূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থক ও খেলোয়াড়রা। স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস টিকিটের এই দামকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। এর আগে ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহিও ফিফার এমন মূল্য নির্ধারণের কড়া সমালোচনা করেছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে তুঙ্গে বিতর্ক

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ

featured Image

বিশ্বকাপ ফাইনালের মহারণ শুরুর আগে ফিফার টিকিটনীতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিকের তথ্য অনুযায়ী, ফাইনালের একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭৫১ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, এই টিকিটের দাম কোভিড-পরবর্তী সময়ের সব সুপার বোল এবং নিউ ইয়র্কের এনবিএ ফাইনাল ম্যাচের টিকিটের মূল্যকেও ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হিসেবে চিহ্নিত হচ্ছে এই ফাইনাল ম্যাচটি।

টিকিটের এই অস্বাভাবিক মূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থক ও খেলোয়াড়রা। স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস টিকিটের এই দামকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। এর আগে ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহিও ফিফার এমন মূল্য নির্ধারণের কড়া সমালোচনা করেছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x