বিশ্বকাপের মেগা ফাইনালে নিজের দেশ স্পেনকে সমর্থন করলেও, আর্জেন্টিনা শিরোপা জিতলে খুশিই হবেন জেরার্ড পিকে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বন্ধু লিওনেল মেসির হাতে আরেকটি বিশ্বকাপ ট্রফি দেখা তার জন্য আনন্দের হবে।
৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্সে মুগ্ধ পিকে। তিনি বলেন, শারীরিক সক্ষমতা আগের মতো না থাকলেও মেসির ফুটবল বুদ্ধিমত্তা অসাধারণ। মাঠে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল তিনি যেভাবে বোঝেন, তা অন্য সবার চেয়ে আলাদা।
পিকে আরও বলেন, মেসিকে আটকানো কঠিন, আর তাকে ঘিরে থাকা আর্জেন্টিনার অন্য খেলোয়াড়রাও সমান বিপজ্জনক। তাই ফাইনালে স্পেনকে নিজেদের খেলার ধরনে অটল থেকে বলের দখল ধরে রাখার পরামর্শ দিয়েছেন ২০১০ সালের এই বিশ্বকাপজয়ী তারকা।
ব্যালন ডি'অর প্রসঙ্গে পিকের মতে, মেসি বিশ্বকাপ জিতলে এই পুরস্কারের দাবিদার হবেন। তবে ব্যালন ডি'অর নির্বাচনের মানদণ্ড প্রতি বছর পরিবর্তন হওয়ায় এ নিয়ে বিতর্ক থাকাটা স্বাভাবিক বলে মনে করেন তিনি।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ