ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুম (৩৭) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)।
আজ ১৯ জুলাই ২০২৬ তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা মাঠেরকোণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং জেলা ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ জনাব মো. রেজাউল করিমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সাফিউল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামির বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায়। তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা (নং-৪৩, তারিখ: ১৯/০৭/২০২৬) রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ