রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপ ফাইনালের আগে মেসিদের নিয়ে বিশেষ বার্তা ক্লদিও তাপিয়ার

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপ ফাইনালের আগে মেসিদের নিয়ে বিশেষ বার্তা ক্লদিও তাপিয়ার
সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ঐতিহ্য মেনে বিশেষ রেওয়াজ বজায় রাখলেন আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়া। প্রতিবারের মতো এবারও তিনি লিওনেল মেসি ও রদ্রিগো দে পলের সঙ্গে আড্ডায় মেতে চা পান করেছেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন তাপিয়া। সেই সঙ্গে তিনি লিখেছেন, আর্জেন্টিনার সবার জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত দিনটি চলে এসেছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকেও ভক্তদের ভালোবাসা অনুভব করা যাচ্ছে এবং আমরা সবাই একসঙ্গে আছি, এগিয়ে চলো আর্জেন্টিনা।

শনিবার রাতে তাপিয়া দলের সকল সদস্যকে নিয়ে আরও একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে খেলোয়াড় থেকে শুরু করে স্টাফ ও রাঁধুনিরাও উপস্থিত ছিলেন। লিওনেল মেসি নিজের ইনস্টাগ্রামে এক বার্তায় জানান, ট্রফির চেয়েও পুরো যাত্রাপথ এবং এই দলের সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটানোই তার কাছে বেশি মূল্যবান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনালের আগে মেসিদের নিয়ে বিশেষ বার্তা ক্লদিও তাপিয়ার

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ

featured Image

বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ঐতিহ্য মেনে বিশেষ রেওয়াজ বজায় রাখলেন আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়া। প্রতিবারের মতো এবারও তিনি লিওনেল মেসি ও রদ্রিগো দে পলের সঙ্গে আড্ডায় মেতে চা পান করেছেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন তাপিয়া। সেই সঙ্গে তিনি লিখেছেন, আর্জেন্টিনার সবার জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত দিনটি চলে এসেছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকেও ভক্তদের ভালোবাসা অনুভব করা যাচ্ছে এবং আমরা সবাই একসঙ্গে আছি, এগিয়ে চলো আর্জেন্টিনা।

শনিবার রাতে তাপিয়া দলের সকল সদস্যকে নিয়ে আরও একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে খেলোয়াড় থেকে শুরু করে স্টাফ ও রাঁধুনিরাও উপস্থিত ছিলেন। লিওনেল মেসি নিজের ইনস্টাগ্রামে এক বার্তায় জানান, ট্রফির চেয়েও পুরো যাত্রাপথ এবং এই দলের সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটানোই তার কাছে বেশি মূল্যবান।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x