রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। বার্সেলোনায় দীর্ঘ সময় সতীর্থ হিসেবে খেলা লিওনেল মেসি সম্পর্কে বলতে গিয়ে স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা জানিয়েছেন, তাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে রাখা প্রায় অসম্ভব।
ইনিয়েস্তার মতে, মেসিকে থামানোর পরিকল্পনার চেয়ে স্পেনকে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলাতেই বেশি মনোযোগ দিতে হবে। তিনি মনে করেন, স্পেনের শক্তি কোনো একক খেলোয়াড় নয়, বরং পুরো দলের সমন্বয় এবং নিজেদের ভূমিকার প্রতি স্পষ্ট ধারণা।
ফাইনালে স্পেনের খেলোয়াড়দের ভয়মুক্ত থাকার পরামর্শ দিয়ে ২০১০ বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ভয় নিয়ে কখনোই বড় ম্যাচ জেতা সম্ভব নয়। চলতি বিশ্বকাপে মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে যে ধারাবাহিকতা দেখিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করে ইনিয়েস্তা তাকে স্যালুট জানানোর কথা উল্লেখ করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ