রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১, আহত ৭

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১, আহত ৭
ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের এক কর্মীছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দিবাগত রাত দেড়টা থেকে রোববার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত চলা এই হামলায় অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর এটি কিয়েভে চালানো অন্যতম বড় হামলার ঘটনা।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়া প্রায় ৪০টি ইস্কান্দার-এম এবং হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় শহরের বিভিন্ন আবাসিক ভবন, কার্যালয় ও ছাত্রাবাসে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের প্রচণ্ডতায় লুকিয়ানিভস্কা মেট্রোস্টেশনের ছাদ ধসে পড়ে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ১৮টি ক্ষেপণাস্ত্র এবং ১২৫টি ড্রোনের মধ্যে ১০৮টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি পরিষেবার কর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা পাওয়া এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সময়ে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে আটজন নিহত হয়েছেন। যুদ্ধের পঞ্চম বছরে এসে দুই দেশের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১, আহত ৭

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ

featured Image

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দিবাগত রাত দেড়টা থেকে রোববার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত চলা এই হামলায় অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর এটি কিয়েভে চালানো অন্যতম বড় হামলার ঘটনা।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়া প্রায় ৪০টি ইস্কান্দার-এম এবং হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় শহরের বিভিন্ন আবাসিক ভবন, কার্যালয় ও ছাত্রাবাসে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের প্রচণ্ডতায় লুকিয়ানিভস্কা মেট্রোস্টেশনের ছাদ ধসে পড়ে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ১৮টি ক্ষেপণাস্ত্র এবং ১২৫টি ড্রোনের মধ্যে ১০৮টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি পরিষেবার কর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা পাওয়া এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সময়ে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে আটজন নিহত হয়েছেন। যুদ্ধের পঞ্চম বছরে এসে দুই দেশের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x