রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা, অভিযোগ মিসর কোচের

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা, অভিযোগ মিসর কোচের
মিসর অভিযোগ করেছে, আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং তাদের তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি বিশেষ সুবিধা দেখানো হয়েছে |সংগৃহীত

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মিসরের কোচ হোসাম হাসান। তার দাবি, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে ফিফা অবিচার করছে। শেষ ১৬-র লড়াইয়ে হারের পর তিনি এমন গুরুতর মন্তব্য করেন।

হাসান অভিযোগ করেন, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাকে জেতাতে ভিএআর-এর সাহায্য নেওয়া হয়েছে এবং প্রতিপক্ষকে ১০ জনের দলে পরিণত করা হয়েছিল। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচেও বেশ কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গিয়েছে বলে তিনি মনে করেন।

টুর্নামেন্টের নকআউট পর্বে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে জিততে বেশ বেগ পেতে হয়েছে। তবে মিসরের বিপক্ষে জয়ের পর ম্যাচ পরিচালনাকারী রেফারিদের টুর্নামেন্ট থেকে বহিষ্কারের জন্য ফিফার কাছে আবেদন করেছে আফ্রিকান দেশটি।

মিসরের দাবি, রেফারিরা পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে আর্জেন্টিনাকে জয় পাইয়ে দিয়েছেন। বিশেষ করে তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনা সর্বস্ব উজাড় করে দিচ্ছে বলেও উল্লেখ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা, অভিযোগ মিসর কোচের

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ

featured Image

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মিসরের কোচ হোসাম হাসান। তার দাবি, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে ফিফা অবিচার করছে। শেষ ১৬-র লড়াইয়ে হারের পর তিনি এমন গুরুতর মন্তব্য করেন।

হাসান অভিযোগ করেন, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাকে জেতাতে ভিএআর-এর সাহায্য নেওয়া হয়েছে এবং প্রতিপক্ষকে ১০ জনের দলে পরিণত করা হয়েছিল। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচেও বেশ কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গিয়েছে বলে তিনি মনে করেন।

টুর্নামেন্টের নকআউট পর্বে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে জিততে বেশ বেগ পেতে হয়েছে। তবে মিসরের বিপক্ষে জয়ের পর ম্যাচ পরিচালনাকারী রেফারিদের টুর্নামেন্ট থেকে বহিষ্কারের জন্য ফিফার কাছে আবেদন করেছে আফ্রিকান দেশটি।

মিসরের দাবি, রেফারিরা পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে আর্জেন্টিনাকে জয় পাইয়ে দিয়েছেন। বিশেষ করে তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনা সর্বস্ব উজাড় করে দিচ্ছে বলেও উল্লেখ করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x