জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে বর্তমানে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। একই সঙ্গে তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি করেছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষায় কাজ করছে এবং ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গড়তে সরকার বদ্ধপরিকর।
সংসদে আলোচনার মাধ্যমে এমন ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পরবর্তী প্রজন্মের জন্য সহিংসতার পথ বন্ধ করতে হবে। এছাড়া গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তোষামোদি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য বড় ধরনের বিপ্লবের প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ