রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিএনপির ‘একলা চল’ নীতিতে অসন্তুষ্ট শরিকরা, বাড়ছে দূরত্ব

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিএনপির ‘একলা চল’ নীতিতে অসন্তুষ্ট শরিকরা, বাড়ছে দূরত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার পরিচালনায় বিএনপি একক কর্তৃত্ব বজায় রাখছে বলে অভিযোগ তুলেছেন তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্ররা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা ৪০টি দলের সমন্বয়ে গঠিত জোটের শরিকদের অভিযোগ, রাষ্ট্র সংস্কার বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।

গণঅধিকার পরিষদের আবু হানিফসহ একাধিক শরিক নেতা জানান, আন্দোলনের সময় পাশে থাকলেও বর্তমানে বিএনপি শরিকদের উপেক্ষা করছে। তাদের মতে, মিত্রদের এভাবে দূরে সরিয়ে রাখলে ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক সংকটে বিএনপি একাকীত্বে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। শরিকদের দাবি, সরকার গঠনের পর থেকে প্রশাসনের রদবদল ও নীতি নির্ধারণী সিদ্ধান্তে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে না।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিস্থিতির প্রয়োজনে কিছু সিদ্ধান্ত এককভাবে নিতে হচ্ছে। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, রাষ্ট্র গোছানোর প্রাথমিক চ্যালেঞ্জ সামলাতে সময় লেগেছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। এদিকে, শরিকদের সঙ্গে টানাপোড়েন কমাতে আগামী ২০ জুলাই যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈঠক ও নৈশভোজের আয়োজন করেছেন বলে জানা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিএনপির ‘একলা চল’ নীতিতে অসন্তুষ্ট শরিকরা, বাড়ছে দূরত্ব

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার পরিচালনায় বিএনপি একক কর্তৃত্ব বজায় রাখছে বলে অভিযোগ তুলেছেন তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্ররা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা ৪০টি দলের সমন্বয়ে গঠিত জোটের শরিকদের অভিযোগ, রাষ্ট্র সংস্কার বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।

গণঅধিকার পরিষদের আবু হানিফসহ একাধিক শরিক নেতা জানান, আন্দোলনের সময় পাশে থাকলেও বর্তমানে বিএনপি শরিকদের উপেক্ষা করছে। তাদের মতে, মিত্রদের এভাবে দূরে সরিয়ে রাখলে ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক সংকটে বিএনপি একাকীত্বে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। শরিকদের দাবি, সরকার গঠনের পর থেকে প্রশাসনের রদবদল ও নীতি নির্ধারণী সিদ্ধান্তে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে না।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিস্থিতির প্রয়োজনে কিছু সিদ্ধান্ত এককভাবে নিতে হচ্ছে। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, রাষ্ট্র গোছানোর প্রাথমিক চ্যালেঞ্জ সামলাতে সময় লেগেছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। এদিকে, শরিকদের সঙ্গে টানাপোড়েন কমাতে আগামী ২০ জুলাই যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈঠক ও নৈশভোজের আয়োজন করেছেন বলে জানা গেছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x