রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের
বাংলাদেশ দল |ইন্টারনেট

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের হতাশা পেছনে ফেলে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। রোববার বুলাওয়েতে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সফরকারীরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের হয়ে ডিওন মায়ার্স ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেললেও শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন ২টি এবং শেখ মেহেদী, সাকলায়েন ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ৫৮ বলে অপরাজিত ৬৬ রানের ওপর ভর করে ১৯.৪ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ৫ রান প্রয়োজন থাকাকালে নাটকীয় মুহূর্ত তৈরি হলেও শেষ পর্যন্ত শেখ মেহেদীর বাউন্ডারিতে ২ বল বাকি থাকতেই জয় পায় দল। সিরিজে ১৪০ রান করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তানজিদ তামিম।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ণ

featured Image

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের হতাশা পেছনে ফেলে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। রোববার বুলাওয়েতে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সফরকারীরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের হয়ে ডিওন মায়ার্স ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেললেও শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন ২টি এবং শেখ মেহেদী, সাকলায়েন ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ৫৮ বলে অপরাজিত ৬৬ রানের ওপর ভর করে ১৯.৪ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ৫ রান প্রয়োজন থাকাকালে নাটকীয় মুহূর্ত তৈরি হলেও শেষ পর্যন্ত শেখ মেহেদীর বাউন্ডারিতে ২ বল বাকি থাকতেই জয় পায় দল। সিরিজে ১৪০ রান করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তানজিদ তামিম।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x