রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আর্জেন্টিনা কাপ জিতলে কি সত্যিই বিয়ে করছেন পরীমনি?

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আর্জেন্টিনা কাপ জিতলে কি সত্যিই বিয়ে করছেন পরীমনি?
চিত্রনায়িকা পরীমনি। ছবি: ফেসবুক থেকে

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—ঢালিউড তারকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে মজার ছলে দেওয়া সেই পোস্টের পর অসংখ্য ভক্ত তাকে শুভকামনা জানানোর পাশাপাশি সরাসরি বিয়ের প্রস্তাবও দিচ্ছেন। তবে ফাইনালের আগে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন এই অভিনেত্রী।

রোববার (১৯ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি হাস্যরসাত্মক সুরে বলেন, আগে কখনো ঘোষণা দিয়ে তিনি বিয়ে করেননি। প্রেমের পর হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এবার আগেভাগে ঘোষণা দিয়ে যেন নতুন ঝামেলায় পড়েছেন। পরীমনির ভাষায়, এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে যে তিনি এখন বুঝতে পারছেন না কী করবেন।

বিয়ে নিয়ে নিজের অভিভাবক সংকটের কথাও তুলে ধরেন পরীমনি। তিনি জানান, বিয়ের জন্য একজন অভিভাবক প্রয়োজন, যা বর্তমানে তার নেই। তাই তিনি ভাবছেন, ছেলে বড় হয়ে যখন তার অভিভাবক হবে, তখন তার অনুমতি বা উদ্যোগে তিনি পুনরায় বিয়ের পিঁড়িতে বসতে পারেন। ফলে আর্জেন্টিনা শিরোপা জিতলেও এখনই তিনি বিয়ে করছেন না।

এদিকে আজ রাতেই ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। আর্জেন্টিনার কট্টর সমর্থক পরীমনি স্পেনের শক্তিকে সমীহ করলেও মেসির হাতেই বিশ্বকাপ দেখতে চান। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত যেন আর্জেন্টিনা জেতে এবং মেসি গোল্ডেন বুট পান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

আর্জেন্টিনা কাপ জিতলে কি সত্যিই বিয়ে করছেন পরীমনি?

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ

featured Image

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—ঢালিউড তারকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে মজার ছলে দেওয়া সেই পোস্টের পর অসংখ্য ভক্ত তাকে শুভকামনা জানানোর পাশাপাশি সরাসরি বিয়ের প্রস্তাবও দিচ্ছেন। তবে ফাইনালের আগে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন এই অভিনেত্রী।

রোববার (১৯ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি হাস্যরসাত্মক সুরে বলেন, আগে কখনো ঘোষণা দিয়ে তিনি বিয়ে করেননি। প্রেমের পর হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এবার আগেভাগে ঘোষণা দিয়ে যেন নতুন ঝামেলায় পড়েছেন। পরীমনির ভাষায়, এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে যে তিনি এখন বুঝতে পারছেন না কী করবেন।

বিয়ে নিয়ে নিজের অভিভাবক সংকটের কথাও তুলে ধরেন পরীমনি। তিনি জানান, বিয়ের জন্য একজন অভিভাবক প্রয়োজন, যা বর্তমানে তার নেই। তাই তিনি ভাবছেন, ছেলে বড় হয়ে যখন তার অভিভাবক হবে, তখন তার অনুমতি বা উদ্যোগে তিনি পুনরায় বিয়ের পিঁড়িতে বসতে পারেন। ফলে আর্জেন্টিনা শিরোপা জিতলেও এখনই তিনি বিয়ে করছেন না।

এদিকে আজ রাতেই ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। আর্জেন্টিনার কট্টর সমর্থক পরীমনি স্পেনের শক্তিকে সমীহ করলেও মেসির হাতেই বিশ্বকাপ দেখতে চান। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত যেন আর্জেন্টিনা জেতে এবং মেসি গোল্ডেন বুট পান।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x