নিউ ইয়র্কে শনিবারের প্রবল ঝড়-বৃষ্টির পর রোববার দেখা মিলেছে আলো ঝলমলে রোদের। আবহাওয়া সম্পূর্ণ বদলে যাওয়ায় এক চমৎকার পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনাল। যেখানে মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল।
এর আগে শনিবার বৈরী আবহাওয়ার কারণে স্পেনের শেষ অনুশীলন সেশনটি বাতিল করতে হয়েছিল। তবে রোববারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। নিউইয়র্ক থেকে বিবিসি স্পোর্টসের প্রতিনিধি নীল জন্সটন জানিয়েছেন, শহরের বর্তমান আবহাওয়া অত্যন্ত মনোরম।
নিজের অভিজ্ঞতা শেয়ার করে জন্সটন লিখেছেন, দিনটি যেন বড়দিনের সকালের মতো মনে হচ্ছে। এর আগে ইউরো, নারী বিশ্বকাপ এবং এফএ কাপ ফাইনাল কাভার করার অভিজ্ঞতা থাকলেও এবারের উত্তেজনা ভিন্ন। তিনি জানান, কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেবেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ