রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি খেলোয়াড় অ্যাথলেটিকো মাদ্রিদের

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি খেলোয়াড় অ্যাথলেটিকো মাদ্রিদের
অ্যাথলেটিকো মাদ্রিদের মোট নয়জন খেলোয়াড় এবারের ফাইনালে অংশ নিচ্ছে |ইন্টারনেট

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা ধরে রাখার মিশনে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্পেন। দুই দলেই খেলছেন ইউরোপের শীর্ষ লিগের একাধিক তারকা ফুটবলার।

এবারের ফাইনালে অংশ নেওয়া ফুটবলারদের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। ফাইনালিস্ট দুই দল মিলিয়ে এই ক্লাবের সর্বোচ্চ ৯ জন খেলোয়াড় খেলছেন। এর পরেই দ্বিতীয় অবস্থানে থাকা বার্সেলোনা থেকে খেলছেন ৮ জন খেলোয়াড়। সব মিলিয়ে স্প্যানিশ লা লিগার মোট ২০ জন খেলোয়াড় এই ফাইনালে মাঠ মাতাবেন।

অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের মধ্যে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ, গুইলিয়ানো সিমিওনে, নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাডা ও হুয়ান মুসো এবং স্পেনের অ্যালেক্স বায়েনা, মার্কোস লোরেন্টে, মার্ক পুবিল ও আলেহান্দ্রো গ্রিমালডো রয়েছেন। বার্সেলোনার হয়ে আছেন স্পেনের লামিন ইয়ামাল, ডানি ওলমো, পাও কুবারসি, ফেরান তোরেস, পেড্রি, গাভি, এরিক গার্সিয়া ও হুয়ান গার্সিয়া।

এছাড়া ইংলিশ ক্লাব আর্সেনাল ও টটেনহ্যাম এবং স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও থেকে ৩ জন করে খেলোয়াড় ফাইনালে প্রতিনিধিত্ব করছেন। আর্সেনালের ডেভিড রায়া, মার্টিন জুবিমেন্ডি ও মিকেল মেরিনো এবং বিলবাওয়ের উনাই সাইমন, নিকো উইলিয়ামস ও অমারিক লাপোর্তে খেলছেন স্পেনের হয়ে। অন্যদিকে টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরো ও মার্কোস সেনেসি আর্জেন্টিনার এবং পেড্রো পেরো খেলছেন স্পেনের হয়ে।

চলতি টুর্নামেন্টে টানা সাত ম্যাচ জিতে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ পেরিয়ে ফাইনালে পা রেখেছে মেসির দল। অন্যদিকে অপরাজিত স্পেনের দলটিও ফাইনালে ওঠার পথে পর্তুগাল ও ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি খেলোয়াড় অ্যাথলেটিকো মাদ্রিদের

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ

featured Image

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা ধরে রাখার মিশনে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্পেন। দুই দলেই খেলছেন ইউরোপের শীর্ষ লিগের একাধিক তারকা ফুটবলার।

এবারের ফাইনালে অংশ নেওয়া ফুটবলারদের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। ফাইনালিস্ট দুই দল মিলিয়ে এই ক্লাবের সর্বোচ্চ ৯ জন খেলোয়াড় খেলছেন। এর পরেই দ্বিতীয় অবস্থানে থাকা বার্সেলোনা থেকে খেলছেন ৮ জন খেলোয়াড়। সব মিলিয়ে স্প্যানিশ লা লিগার মোট ২০ জন খেলোয়াড় এই ফাইনালে মাঠ মাতাবেন।

অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের মধ্যে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ, গুইলিয়ানো সিমিওনে, নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাডা ও হুয়ান মুসো এবং স্পেনের অ্যালেক্স বায়েনা, মার্কোস লোরেন্টে, মার্ক পুবিল ও আলেহান্দ্রো গ্রিমালডো রয়েছেন। বার্সেলোনার হয়ে আছেন স্পেনের লামিন ইয়ামাল, ডানি ওলমো, পাও কুবারসি, ফেরান তোরেস, পেড্রি, গাভি, এরিক গার্সিয়া ও হুয়ান গার্সিয়া।

এছাড়া ইংলিশ ক্লাব আর্সেনাল ও টটেনহ্যাম এবং স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও থেকে ৩ জন করে খেলোয়াড় ফাইনালে প্রতিনিধিত্ব করছেন। আর্সেনালের ডেভিড রায়া, মার্টিন জুবিমেন্ডি ও মিকেল মেরিনো এবং বিলবাওয়ের উনাই সাইমন, নিকো উইলিয়ামস ও অমারিক লাপোর্তে খেলছেন স্পেনের হয়ে। অন্যদিকে টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরো ও মার্কোস সেনেসি আর্জেন্টিনার এবং পেড্রো পেরো খেলছেন স্পেনের হয়ে।

চলতি টুর্নামেন্টে টানা সাত ম্যাচ জিতে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ পেরিয়ে ফাইনালে পা রেখেছে মেসির দল। অন্যদিকে অপরাজিত স্পেনের দলটিও ফাইনালে ওঠার পথে পর্তুগাল ও ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করেছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x