রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ময়মনসিংহ-১১ আসনের এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ করল বিএনপি

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ময়মনসিংহ-১১ আসনের এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ করল বিএনপি
ছবি- সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দিয়েছে বিএনপি। শনিবার ১৮ জুলাই নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে এই নোটিশ পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পাট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিল্পপ্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজির অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি তার এবং তার ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে পুনরায় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।

এই অনৈতিক কার্যকলাপের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ময়মনসিংহ-১১ আসনের এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ করল বিএনপি

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ

featured Image

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দিয়েছে বিএনপি। শনিবার ১৮ জুলাই নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে এই নোটিশ পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পাট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিল্পপ্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজির অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি তার এবং তার ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে পুনরায় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।

এই অনৈতিক কার্যকলাপের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x