বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন। রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী জাকির হোসেন নান্নু যুবদলের একজন বলিষ্ঠ নেতা ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দল একজন দক্ষ সংগঠককে হারাল।
এদিকে জাকির হোসেন নান্নুর মৃত্যুতে পৃথক শোকবার্তা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি মরহুমের সাহসী ভূমিকার প্রশংসা করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ণ