রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

জুলাই মনে করিয়ে দিচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয়: চরমোনাই পীর

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

জুলাই মনে করিয়ে দিচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয়: চরমোনাই পীর

অন্তর্বর্তী সরকারকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়।

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাইয়ের সনদ এবং জাতি আপনাদের কাছে যা আশা করছে, তা বাস্তবায়নের পথে এগিয়ে যান।

২৪-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, এই আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন এবং প্রায় ৫০০ মানুষ তাদের চোখ হারিয়েছেন। বারবার যাদের হাতে দেশ তুলে দেওয়া হয়েছে, তাদের কাছে দেশ, মানুষ ও ইসলাম নিরাপদ নয়। একে তিনি শেয়ালের কাছে মুরগি বর্গা রাখার সঙ্গে তুলনা করেন।

দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, বারবার যে ইতিহাস আমরা রচনা করি, তার সুফল পেতে হলে ভালো মানুষের হাতে দেশের দায়িত্ব দিতে হবে। অন্যথায় শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

জুলাই মনে করিয়ে দিচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয়: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ণ

featured Image

অন্তর্বর্তী সরকারকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়।

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাইয়ের সনদ এবং জাতি আপনাদের কাছে যা আশা করছে, তা বাস্তবায়নের পথে এগিয়ে যান।

২৪-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, এই আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন এবং প্রায় ৫০০ মানুষ তাদের চোখ হারিয়েছেন। বারবার যাদের হাতে দেশ তুলে দেওয়া হয়েছে, তাদের কাছে দেশ, মানুষ ও ইসলাম নিরাপদ নয়। একে তিনি শেয়ালের কাছে মুরগি বর্গা রাখার সঙ্গে তুলনা করেন।

দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, বারবার যে ইতিহাস আমরা রচনা করি, তার সুফল পেতে হলে ভালো মানুষের হাতে দেশের দায়িত্ব দিতে হবে। অন্যথায় শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x