রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম ছুঁল ৬০ হাজার ডলার

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম ছুঁল ৬০ হাজার ডলার

লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখতে টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। শেষ মুহূর্তের এই ব্লকবাস্টার ম্যাচের টিকিটের দাম সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে।

ফিফার অফিশিয়াল টিকিট পুনর্বিক্রয় সাইটে শনিবার সকালে সবচেয়ে কম দামের টিকিট ছিল ৬,৪১১.২৫ ডলার। গোলপোস্টের পেছনের মধ্যম সারির আসনের এই টিকিটগুলো দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। এরপর স্টেডিয়ামের ওপরের গ্যালারির কোণার আসনের টিকিটের মূল্য প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু হয়।

মাঠের কাছাকাছি বসে খেলা দেখার জন্য দর্শকদের প্রায় ১৬ হাজার ডলার খরচ করতে হচ্ছে। আর বিলাসবহুল হসপিটালিটি আসনের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে। এছাড়া সিটগিক ও স্টাবহাবের মতো প্ল্যাটফর্মে নিচের গ্যালারির কিছু আসনের মূল্য ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠেছে।

এবারের ফাইনালে আর্জেন্টিনা তাদের চতুর্থ বিশ্বকাপ এবং টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে। এর আগে ১৯৫৮ ও ১৯৬২ সালে সর্বশেষ টানা দুটি বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। অন্যদিকে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন তাদের দ্বিতীয় শিরোপার খোঁজে নামবে।

চলতি আসরে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করা লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন। এর আগে ২০১৪ ও ২০২২ সালের ফাইনাল খেলেছিলেন তিনি। অন্যদিকে ফুটবলপ্রেমীদের কাছে এই ম্যাচটি বিশেষ আকর্ষণীয়, কারণ এখানে সর্বকালের অন্যতম সেরা মেসি ও উদীয়মান তারকা ইয়ামালের দ্বৈরথ দেখা যাবে। এর আগে মার্চ মাসে কাতারে আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা ম্যাচটি মধ্যপ্রাচ্যের সঙ্ঘাতের কারণে বাতিল করা হয়েছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম ছুঁল ৬০ হাজার ডলার

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ণ

featured Image

লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখতে টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। শেষ মুহূর্তের এই ব্লকবাস্টার ম্যাচের টিকিটের দাম সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে।

ফিফার অফিশিয়াল টিকিট পুনর্বিক্রয় সাইটে শনিবার সকালে সবচেয়ে কম দামের টিকিট ছিল ৬,৪১১.২৫ ডলার। গোলপোস্টের পেছনের মধ্যম সারির আসনের এই টিকিটগুলো দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। এরপর স্টেডিয়ামের ওপরের গ্যালারির কোণার আসনের টিকিটের মূল্য প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু হয়।

মাঠের কাছাকাছি বসে খেলা দেখার জন্য দর্শকদের প্রায় ১৬ হাজার ডলার খরচ করতে হচ্ছে। আর বিলাসবহুল হসপিটালিটি আসনের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে। এছাড়া সিটগিক ও স্টাবহাবের মতো প্ল্যাটফর্মে নিচের গ্যালারির কিছু আসনের মূল্য ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠেছে।

এবারের ফাইনালে আর্জেন্টিনা তাদের চতুর্থ বিশ্বকাপ এবং টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে। এর আগে ১৯৫৮ ও ১৯৬২ সালে সর্বশেষ টানা দুটি বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। অন্যদিকে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন তাদের দ্বিতীয় শিরোপার খোঁজে নামবে।

চলতি আসরে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করা লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন। এর আগে ২০১৪ ও ২০২২ সালের ফাইনাল খেলেছিলেন তিনি। অন্যদিকে ফুটবলপ্রেমীদের কাছে এই ম্যাচটি বিশেষ আকর্ষণীয়, কারণ এখানে সর্বকালের অন্যতম সেরা মেসি ও উদীয়মান তারকা ইয়ামালের দ্বৈরথ দেখা যাবে। এর আগে মার্চ মাসে কাতারে আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা ম্যাচটি মধ্যপ্রাচ্যের সঙ্ঘাতের কারণে বাতিল করা হয়েছিল।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x