রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন মেসি, কী বললেন আর্জেন্টাইন অধিনায়ক?

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন মেসি, কী বললেন আর্জেন্টাইন অধিনায়ক?
ফাইনালের আগে ইন্সটাগ্রাম পোস্টে এ ছবি শেয়ার করে সতীর্থ ও স্টাফদের উদ্দেশে বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ছবি: মেসির ইন্সটাগ্রাম থেকে

লিওনেল মেসির অর্জনের ঝুলিতে আর নতুন করে পাওয়ার মতো তেমন কিছুই বাকি নেই। ২০২২ সালের আরাধ্য বিশ্বকাপ জয়ের পর সর্বশেষ দুই কোপা আমেরিকাতেও চ্যাম্পিয়ন হয়েছে তার দল। তাই আরেকটি বিশ্বকাপ ফাইনালের প্রাক্কালে মেসির কণ্ঠে ফুটে উঠল এক গভীর তৃপ্তির সুর। তিনি সাফ জানিয়ে দিলেন, ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে।

ফাইনালের কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করে সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। তিনি লিখেছেন, ট্রফি জয়ের চেয়েও বড় প্রাপ্তি ছিল এই দীর্ঘ পথচলা, যেখানে প্রতিটি মুহূর্ত দল হিসেবে লড়াই করে এগিয়ে গেছেন তারা। কোচিং স্টাফ ও নেপথ্যে থাকা কর্মীদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি এই আর্জেন্টাইন তারকা।

৩৯ বছর বয়সি মেসি এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল। তার সুদক্ষ নেতৃত্বেই আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।

নিজের শেষ বিশ্বকাপ ফাইনাল নিয়ে মেসি লিখেছেন, যা-ই ঘটুক না কেন, এই দলটি এমন এক ইতিহাস গড়েছে যা কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না। সবশেষে তিনি দেশবাসীর উদ্দেশ্যে লিখেছেন, এগিয়ে যাও আর্জেন্টিনা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন মেসি, কী বললেন আর্জেন্টাইন অধিনায়ক?

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ

featured Image

লিওনেল মেসির অর্জনের ঝুলিতে আর নতুন করে পাওয়ার মতো তেমন কিছুই বাকি নেই। ২০২২ সালের আরাধ্য বিশ্বকাপ জয়ের পর সর্বশেষ দুই কোপা আমেরিকাতেও চ্যাম্পিয়ন হয়েছে তার দল। তাই আরেকটি বিশ্বকাপ ফাইনালের প্রাক্কালে মেসির কণ্ঠে ফুটে উঠল এক গভীর তৃপ্তির সুর। তিনি সাফ জানিয়ে দিলেন, ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে।

ফাইনালের কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করে সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। তিনি লিখেছেন, ট্রফি জয়ের চেয়েও বড় প্রাপ্তি ছিল এই দীর্ঘ পথচলা, যেখানে প্রতিটি মুহূর্ত দল হিসেবে লড়াই করে এগিয়ে গেছেন তারা। কোচিং স্টাফ ও নেপথ্যে থাকা কর্মীদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি এই আর্জেন্টাইন তারকা।

৩৯ বছর বয়সি মেসি এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল। তার সুদক্ষ নেতৃত্বেই আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।

নিজের শেষ বিশ্বকাপ ফাইনাল নিয়ে মেসি লিখেছেন, যা-ই ঘটুক না কেন, এই দলটি এমন এক ইতিহাস গড়েছে যা কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না। সবশেষে তিনি দেশবাসীর উদ্দেশ্যে লিখেছেন, এগিয়ে যাও আর্জেন্টিনা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x