রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

সবুজ বাংলাদেশ গড়তে মানিকগঞ্জে 'একটি শিশু, একটি গাছ' কর্মসূচির সূচনা

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সবুজ বাংলাদেশ গড়তে মানিকগঞ্জে 'একটি শিশু, একটি গাছ' কর্মসূচির সূচনা
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একটি গাছ লাগানো কেবল চারা রোপণ নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি মূল্যবান উপহার ও অঙ্গীকার। রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে মন্ত্রী মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আধুনিক ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, উন্নয়ন কেবল অবকাঠামোগত নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও মানুষের সচেতনতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জেলার মানুষের স্বপ্ন বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় শিশুদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সবুজ বাংলাদেশ গড়তে মানিকগঞ্জে 'একটি শিশু, একটি গাছ' কর্মসূচির সূচনা

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

featured Image

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একটি গাছ লাগানো কেবল চারা রোপণ নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি মূল্যবান উপহার ও অঙ্গীকার। রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে মন্ত্রী মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আধুনিক ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, উন্নয়ন কেবল অবকাঠামোগত নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও মানুষের সচেতনতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জেলার মানুষের স্বপ্ন বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় শিশুদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x