রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ায় বারবার হতাশা: চরমোনাই পীর

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ায় বারবার হতাশা: চরমোনাই পীর

শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে আসে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রোববার (১৯ জুলাই) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানসহ অতীতের প্রতিটি সংগ্রামের পরেই দেশ এমন শক্তির হাতে গিয়েছে যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ নয়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ইসলামকে ক্ষমতায় নিতে কাজ করতে হবে। তিনি আরও বলেন, চব্বিশের উত্তাল দিনগুলোতে রাজনৈতিক অস্তিত্বকে হুমকিতে রেখেও তারা রাজপথে লড়াই করেছেন এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন।

সভায় ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ১৯ জুলাই ২০২৪ তারিখে ঢাকায় চরমোনাই পীরের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে পুলিশ গুলি চালিয়ে শতাধিক যুবনেতাকে আহত করেছিল। অথচ আজ অনেক দলের মধ্যে জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে টানাটানি ও সুবিধা গ্রহণের প্রতিযোগিতা দেখা যাচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। তিনি অবিলম্বে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন ও সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলেও তাদের মধ্যে স্বৈরাচারের কিছু ছায়া লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, এখনো ভারতীয় দালালরা দেশের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে। দেশ বাঁচাতে সবাইকে সজাগ থাকতে হবে।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা অনতিবিলম্বে জুলাই সনদ দ্রুত কার্যকর ও জুলাই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান। সভায় আরও বক্তব্য রাখেন দলটির সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ায় বারবার হতাশা: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ

featured Image

শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে আসে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রোববার (১৯ জুলাই) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানসহ অতীতের প্রতিটি সংগ্রামের পরেই দেশ এমন শক্তির হাতে গিয়েছে যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ নয়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ইসলামকে ক্ষমতায় নিতে কাজ করতে হবে। তিনি আরও বলেন, চব্বিশের উত্তাল দিনগুলোতে রাজনৈতিক অস্তিত্বকে হুমকিতে রেখেও তারা রাজপথে লড়াই করেছেন এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন।

সভায় ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ১৯ জুলাই ২০২৪ তারিখে ঢাকায় চরমোনাই পীরের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে পুলিশ গুলি চালিয়ে শতাধিক যুবনেতাকে আহত করেছিল। অথচ আজ অনেক দলের মধ্যে জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে টানাটানি ও সুবিধা গ্রহণের প্রতিযোগিতা দেখা যাচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। তিনি অবিলম্বে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন ও সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলেও তাদের মধ্যে স্বৈরাচারের কিছু ছায়া লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, এখনো ভারতীয় দালালরা দেশের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে। দেশ বাঁচাতে সবাইকে সজাগ থাকতে হবে।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা অনতিবিলম্বে জুলাই সনদ দ্রুত কার্যকর ও জুলাই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান। সভায় আরও বক্তব্য রাখেন দলটির সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x