মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে লিওনেল মেসির একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে ফুটবল বিশ্বে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আটবারের ব্যালন ডি'অরজয়ী এই মহাতারকার বার্তাটি অনেকের কাছেই জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত বলে মনে হচ্ছে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘এতগুলো বছরের সেরা প্রাপ্তি শুধু শিরোপাই ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল দারুণ। এই দলের সাথে প্রতিটি দিন কাটানো, একসাথে লড়াই করা, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানো ও প্রতিটি পদক্ষেপ উপভোগ করাটাই ছিল আসল।’
সতীর্থ ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং এই দলটাকে একটা পরিবার করে রাখতে যারা প্রতিদিন কাজ করেছেন, তাদের ধন্যবাদ। আগামীকাল যাই হোক, এই দলটা ইতোমধ্যে গল্প লিখেছে। যা আমরা কখনো ভুলব না ও কেউ তা মুছে ফেলতে পারবে না। এগিয়ে যাও আর্জেন্টিনা!’
কাতার বিশ্বকাপে ৩৫ বছর বয়সে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়েছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তার খেলার সম্ভাবনা নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। তবে ফাইনালের আগে এই আবেগঘন পোস্টটি শুধুই অনুভূতির প্রকাশ নাকি বিদায়ের পূর্বাভাস, তা নিয়ে সমর্থকদের মাঝে চলছে জোর চর্চা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ