রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ইনিয়েস্তার পরামর্শ: মেসিকে থামানো অসম্ভব, নিজেদের ছন্দে খেলুক স্পেন

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ইনিয়েস্তার পরামর্শ: মেসিকে থামানো অসম্ভব, নিজেদের ছন্দে খেলুক স্পেন
লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা। ছবি: সংগৃহীত

আজ রোববার (১৯ জুলাই) ফিফা বিশ্বকাপ ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচের আগে স্পেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা জানিয়েছেন, লিওনেল মেসিকে মাঠে পুরোপুরি আটকে রাখা প্রায় অসম্ভব। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখতে মেসিকে নিয়ে অতিরিক্ত না ভেবে স্পেনকে নিজেদের চেনা ছন্দে খেলার পরামর্শ দিয়েছেন ২০১০ বিশ্বকাপ ফাইনালের এই নায়ক।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাস্তো দে কোপে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘তাকে (মেসি) পুরোপুরি থামিয়ে দেওয়া অসম্ভব। স্পেনের উচিত হবে নিজেদের কৌশল দিয়ে কীভাবে আর্জেন্টিনাকে চাপে ফেলা যায়, সুযোগ তৈরি করা যায় এবং সেই সুযোগগুলো কাজে লাগানো যায়— সেদিকে মনোযোগ দেওয়া।’

বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করে ইনিয়েস্তা বলেন, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসেও মেসি যে স্তরের ফুটবল খেলছেন, তা এক কথায় অসাধারণ। তাকে বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। প্রতি ম্যাচে তার এই সংকল্প ও পারফরম্যান্সের প্রতি শুধু শ্রদ্ধাই জানানো যায়।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ হলেও স্পেনের খেলোয়াড়দের মনে কোনো ভয় না রেখে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামার আহ্বান জানিয়েছেন ইনিয়েস্তা। তিনি বলেন, ‘না, কখনোই ভয় নিয়ে খেলা যাবে না। চলতি বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্স গ্রাফ ক্রমাগত ওপরের দিকে উঠেছে। তারা পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে যাচ্ছে। মাঠে যেই থাকুক না কেন, প্রত্যেকে নিজের ভূমিকা খুব ভালো করেই জানে।’

চলতি বিশ্বকাপে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের দল দুর্দান্ত ফর্মে রয়েছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে তারা অপরাজিত এবং সাত ম্যাচে গোল খেয়েছে মাত্র একটি। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা দলটি ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ উঁচিয়ে ধরার লক্ষ্যে আজ মাঠে নামবে।

ফাইনালে কে গোল করে দলকে জেতাবেন— এমন প্রশ্নের জবাবে ইনিয়েস্তা সাফ জানিয়ে দেন, ‘কে গোল করল তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমাদের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গোলটি যেই করুক, দলের জয়টাই আসল।’ অন্যদিকে, ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করা মেসির আর্জেন্টিনা টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে ফাইনালে পা রেখেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ইনিয়েস্তার পরামর্শ: মেসিকে থামানো অসম্ভব, নিজেদের ছন্দে খেলুক স্পেন

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x