রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

জিম্বাবুয়েতে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ, ফিরলেন মোসাদ্দেক-ইমন

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

জিম্বাবুয়েতে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ, ফিরলেন মোসাদ্দেক-ইমন
টসে জিতেছে জিম্বাবুয়ে |সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুলাওয়েতে টস জিতে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। বেলা সাড়ে ৪টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচটি টাইগারদের জন্য কেবল সিরিজ জয় নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও এক সুবর্ণ সুযোগ।

প্রথম টি-টোয়েন্টিতে হতাশাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি কার্যত অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করার সুযোগ পেয়েছে টাইগাররা।

এই সুযোগ কাজে লাগানোর মিশনে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচে চোট পাওয়া নাহিদ রানাকে একাদশে রাখা হয়নি, তার জায়গায় ফিরেছেন আব্দুল গাফফার সাকলায়েন। অন্যদিকে, আগের দুই ম্যাচে সুযোগ পেলেও ভালো কিছু করতে না পারায় নুরুল হাসান সোহানকে বিশ্রামে পাঠানো হয়েছে।

সোহানের বদলে ৪ বছর পর টি-টোয়েন্টি খেলতে নামছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া, উইকেট রক্ষকের ভূমিকায় থাকছেন পারভেজ ইমন, যিনি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলছেন।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, আ. গাফফার সাকলায়েন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

জিম্বাবুয়েতে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ, ফিরলেন মোসাদ্দেক-ইমন

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ

featured Image

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুলাওয়েতে টস জিতে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। বেলা সাড়ে ৪টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচটি টাইগারদের জন্য কেবল সিরিজ জয় নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও এক সুবর্ণ সুযোগ।

প্রথম টি-টোয়েন্টিতে হতাশাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি কার্যত অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করার সুযোগ পেয়েছে টাইগাররা।

এই সুযোগ কাজে লাগানোর মিশনে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচে চোট পাওয়া নাহিদ রানাকে একাদশে রাখা হয়নি, তার জায়গায় ফিরেছেন আব্দুল গাফফার সাকলায়েন। অন্যদিকে, আগের দুই ম্যাচে সুযোগ পেলেও ভালো কিছু করতে না পারায় নুরুল হাসান সোহানকে বিশ্রামে পাঠানো হয়েছে।

সোহানের বদলে ৪ বছর পর টি-টোয়েন্টি খেলতে নামছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া, উইকেট রক্ষকের ভূমিকায় থাকছেন পারভেজ ইমন, যিনি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলছেন।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, আ. গাফফার সাকলায়েন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x