রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুই ফ্ল্যাট নিয়ন্ত্রণে দুদকের অভিযান

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুই ফ্ল্যাট নিয়ন্ত্রণে দুদকের অভিযান
ছবির ক্যাপশান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ডেস্কটপে ব্যবহারে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবহারকারীরা

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঢাকার গুলশানে অবস্থিত দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিয়েছে। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সংস্থাটি। সেখানে থাকা সামগ্রীর তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

আদালতের আদেশে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে প্রথমে ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তালাবদ্ধ থাকায় তিনি প্রবেশ করতে পারেননি। পরে দুদকের আরেকটি আবেদনের প্রেক্ষিতে গত ২৯শে এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে প্রবেশ ও মালামালের তালিকা তৈরির অনুমতি দেয় আদালত।

এর আগে, চলতি বছরের ১৩ই জানুয়ারি আদালতের নির্দেশে মি. চৌধুরীর যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপিন্স, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেওয়া হয়েছিল। এটি সেই ক্রোক বা জব্দেরই অংশ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তা, সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা এবং গুলশান থানা পুলিশের যৌথ দল এই কাজ করছে।

গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট(বি) ব্লকের ১১ নম্বর প্লটে অবস্থিত এই ফ্ল্যাট দুটি। এর মধ্যে এ-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন ৩,৭৪৭ বর্গফুট এবং বি-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন ৩,৮৩২ বর্গফুট। ফ্ল্যাট দুটির মোট আয়তন ৭,৫৭৯ বর্গফুট। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ২০২৫ সালের ১৮ই নভেম্বর এই ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশ দিয়েছিল।

আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং ভবনটির ব্যবস্থাপক ইমরান হোসেনকেও নির্ধারিত সময়ে ফ্ল্যাটগুলোতে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুই ফ্ল্যাট নিয়ন্ত্রণে দুদকের অভিযান

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ

featured Image

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঢাকার গুলশানে অবস্থিত দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিয়েছে। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সংস্থাটি। সেখানে থাকা সামগ্রীর তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

আদালতের আদেশে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে প্রথমে ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তালাবদ্ধ থাকায় তিনি প্রবেশ করতে পারেননি। পরে দুদকের আরেকটি আবেদনের প্রেক্ষিতে গত ২৯শে এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে প্রবেশ ও মালামালের তালিকা তৈরির অনুমতি দেয় আদালত।

এর আগে, চলতি বছরের ১৩ই জানুয়ারি আদালতের নির্দেশে মি. চৌধুরীর যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপিন্স, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেওয়া হয়েছিল। এটি সেই ক্রোক বা জব্দেরই অংশ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তা, সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা এবং গুলশান থানা পুলিশের যৌথ দল এই কাজ করছে।

গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট(বি) ব্লকের ১১ নম্বর প্লটে অবস্থিত এই ফ্ল্যাট দুটি। এর মধ্যে এ-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন ৩,৭৪৭ বর্গফুট এবং বি-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন ৩,৮৩২ বর্গফুট। ফ্ল্যাট দুটির মোট আয়তন ৭,৫৭৯ বর্গফুট। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ২০২৫ সালের ১৮ই নভেম্বর এই ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশ দিয়েছিল।

আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং ভবনটির ব্যবস্থাপক ইমরান হোসেনকেও নির্ধারিত সময়ে ফ্ল্যাটগুলোতে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিল।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x